Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকআমরা আর আগ্রাসন সহ্য করব না: তালেবান

আমরা আর আগ্রাসন সহ্য করব না: তালেবান

আমরা আর আগ্রাসন সহ্য করব না: তালেবান

প্রতিবেশী কোনো রাষ্ট্র আফগানিস্তানে হামলা করলে দেশটিতে ক্ষমতাসীন তালেবান সরকার তা সহ্য করবে না বলে জানিয়েছেন আফগান পররাষ্ট্রমন্ত্রী মোল্লা মোহাম্মদ ইয়াকুব। গত রবিবার রাজধানী কাবুলে এক জনসভায় তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে টোলো নিউজ।

তালেবানগোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা মোল্লা মোহাম্মদ ওমরের স্মরণে আয়োজিত সেই জনসভায় দেওয়া বক্তব্যে আফগান প্রতিরক্ষামন্ত্রী বলেন, ‘বিশ্ব ও প্রতিবেশী দেশÑ উভয় থেকেই আমরা সমস্যা ও চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছি এবং কুনার প্রদেশের সাম্প্রতিক আগ্রাসন তার স্পষ্ট প্রমাণ। এই হামলার কোনো পাল্টা জবাব আমরা দিইনি। জাতীয় স্বার্থের বিষয়টি বিবেচনা করে আমরা এটি সহ্য করেছি। কিন্ত পরবর্তীকালে আমাদের ভূখণ্ডে কোনো প্রকার হামলা ও আগ্রাসন হলে তা আর সহ্য করা হবে না। আমরা আমাদের ভূখণ্ডে বাইরের দেশের আগ্রাসন চলতে দিতে পারি না।’

Share With:
Rate This Article