Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সন্ধান, ফ্লোরিডায় সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সন্ধান, ফ্লোরিডায় সতর্কতা জারি

যুক্তরাষ্ট্রে ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সন্ধান, ফ্লোরিডায় সতর্কতা জারি

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক বিরল প্রজাতির ‘মস্তিষ্কখেকো’ অ্যামিবার সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। এটি উষ্ণ স্বাদুপানিতে পাওয়া যায়। নাকের মধ্য দিয়ে শরীরে ঢুকে মস্তিষ্ক ধ্বংস করে এ অ্যামিবা।

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সম্প্রতি তারা এই অ্যামিবার দ্বারা সংক্রমিত এক ব্যক্তির সন্ধান পেয়েছেন। তিনি ফ্লোরিডার হিলসবোরো কাউন্টি এলাকার বাসিন্দা। এরপর থেকে বিরল যে কোনও সংক্রমণের ক্ষেত্রে ফ্লোরিডা রাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। খবর বিবিসির

তবে ওই ব্যক্তি কিভাবে সংক্রমিত হয়েছেন এবং তার বর্তমান শারীরিক অবস্থা কেমন সে সম্পর্কে কিছু জানায় নি ফ্লোরিডা স্বাস্থ্য বিভাগ। আশার কথা এই অ্যামিবা এক ব্যক্তি থেকে আরেকজনের শরীরে ছড়ায় না। মারাত্মক ক্ষতিকর এই অ্যামিবা থেকে দূরে থাকতে সাঁতারের সময় বিশেষ সাবধানতা অবলম্বন করতে বলেছেন ফ্লোরিডার বিজ্ঞানীরা। নাক দিয়ে যেন কোনভাবে পানি প্রবেশ করতে না পারে সেদিকে খেয়াল রাখতে হবে।

ফ্লোরিডার স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে এই অ্যামিবায় এখন পর্যন্ত ১৪৩ জন সংক্রমিত হয়েছেন। এর মধ্যে মাত্র চারজন বাঁচতে পেরেছেন। ১৯৬২ সাল থেকে ফ্লোরিডায় অ্যামিবার ৩৭টি ঘটনার কথা শোনা গেছে।

পাকিস্তানে প্রথম ‘নাইজেলরিয়া ফাওলারি’ নামের এই অ্যামিবার সন্ধান পাওয়া যায়। ২০১২ সালে দেশটিতে এর কারণে অনেক মানুষের মৃত্যু হয়। এটি সাধারণত সাঁতারের সময় নাক দিয়ে প্রবেশ করে।

‘নাইজেলরিয়া ফাওলারি’কে বিজ্ঞানীরা ‘মগজখেকো’ অ্যামিবাও বলে থাকেন। ‘নাইজেলরিয়া ফাওলারি’ পানির মাধ্যমে ছড়ায়। মস্তিস্কে ঢুকে স্নায়ু ধ্বংস করে ফেলে। নদী, পুকুর, হ্রদ ও ঝর্ণার পানি যেখানে উষ্ণ, সেখানে এ ধরনের অ্যামিবা বাস করে। এছাড়া শিল্পকারখানার উষ্ণ পানি পড়ে এমন মাটি ও সুইমিংপুলেও এ ধরনের অ্যামিবার দেখা মেলে।

এই অ্যামিবা মস্তিস্কে ঢুকে পড়লে মারাত্মক কোনও উপসর্গ দেখা যায় না। প্রাথমিক অবস্থায় মাথাব্যথা, ঘাড়ব্যথা, জ্বর ও পেটব্যথার মতো লক্ষণ থাকে হালকা।⛘

Share With:
Rate This Article