Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রএকদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

একদিনে করোনায় সর্বোচ্চ আক্রান্তের রেকর্ড যুক্তরাষ্ট্রে

করোনার আক্রমণে যুক্তরাষ্ট্র এখন বিপর্যস্ত। দেশটিতে করোনা একেকদিন নতুন নতুন রেকর্ড করছে।

জনস হপকিন্স ইউনিভার্সিটি জানিয়েছে, যুক্তরাষ্ট্রে শুধুমাত্র মঙ্গলবারেই ৬০ হাজার জন নতুন করে শনাক্ত হয়েছেন। এর আগে একদিনে (২ জুলাই) ৫৫ হাজার ২২০ জন শনাক্ত হয়েছিল।

যুক্তরাষ্ট্রে এখন পর্যন্ত মোট করোনা আক্রান্তের সংখ্যা ৩১ লক্ষ ১৪ হাজার ৫৭৬ জন। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ১ লক্ষ ৩৪ হাজার ১৪১ জন।

বিবিসির খবরে বলা হয়েছে, ক্যার্লিফোনিয়া ও টেক্সাসের প্রতিদিন গড়ে ১০ হাজার করে নতুন শনাক্ত হচ্ছে।

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার বলেছেন, মহামারীর জন্য আমেরিকা একটি ভালো স্থান।

তবে, ডা. ফাউসি বলেছেন, দেশটি প্রথম করোনাভাইরাস তরঙ্গে হাঁটু সমান গেঁড়ে ছিল।

বিশ্বে করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র। অন্য যে কোনও দেশের তুলনায় আমেরিকায় শনাক্ত ও মৃত্যুর সংখ্যা বেশী।⛘

Share With:
Rate This Article