Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্কযুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬০ হাজার, আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে, শীর্ষ আক্রান্ত ও মৃত্যু নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬০ হাজার, আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে, শীর্ষ আক্রান্ত ও মৃত্যু নিউ ইয়র্কে

যুক্তরাষ্ট্রে করোনায় মৃত্যু ৬০ হাজার, আক্রান্ত ১০ লাখ ছাড়িয়ে, শীর্ষ আক্রান্ত ও মৃত্যু নিউ ইয়র্কে

করোনাভাইরাস সবচেয়ে বেশি মানুষ মারা গেছে যুক্তরাষ্ট্রে। আক্রান্ত ও মৃতের সংখ্যায় দেশটির কাছাকাছিও নেই আর কোনও দেশ।

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। মৃত্যু সংখ্যা প্রায় ৬০ হাজার।

যুক্তরাষ্ট্রের মোট আক্রান্তের ৩০ শতাংশই হচ্ছে নিউ ইয়র্ক অঙ্গরাজ্যে। আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে নিউ ইয়র্কের পর যথাক্রমে রয়েছে নিউজার্সি, ম্যাসাচুসেটস, ক্যালিফোর্নিয়া ও পেনিসেলভেনিয়া অঙ্গরাজ্য।

সর্বশেষ তথ্যানুযায়ী, নিউইয়র্কে আক্রান্তের সংখ্যা ৩ লাখ ১ হাজার ৪৫০ জন আক্রান্ত। সেখানে মারা গেছে প্রায় ২৩ হাজার ১৪৪ জন।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ড-ও-মিটারের সর্বশেষ তথ্যানুযায়ী, যুক্তরাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৮০ জন মানুষ মারা গেছে।  একদিনেই মোট আক্রান্ত হয়েছে ২২ হাজার ৮৪৩ জন।

মোট মারা গেছে ৫৯ হাজার ২৬৬ জন। সব মিলিয়ে মোট আক্রান্তের সংখ্যা ১০ লাখ ৩৫ হাজার ৭৬৮ জন।

সুস্থ হয়েছেন ১ লাখ ৪২ হাজার ২৩৮ জন। হাসপাতালে চিকিৎসাধীন ৮ লাখ ৩৩৪ হাজার ২৬১ জন। এদের মধ্য ১৫ হাজার ২৯৮ জনের অবস্থা আশঙ্কাজনক।

যুক্তরাষ্ট্রে মাত্র ১৮ দিনে করোনায় আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হলো। গত ১১ এপ্রিল দেশটিতে করোনায় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লাখ।

নিউ জার্সিতে ১ লাখ ১৩ হাজার ৮৫৬ জন মানুষ আক্রান্ত হয়েছে্ন। সেখানে মারা গেছেন ৬ হাজার ৪৪২ জন। ম্যাসাচুসেটসে আক্রান্তের সংখ্যা ৫৮ হাজার ৩০২ জন। সেখানে ৩ হাজার ১৬৫৩ জন মানুষ মারা গেছেন।◉

Share With:
Rate This Article