Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeনিউ ইয়র্ককরোনায় নিউ ইয়র্কে আরও ১১ বাংলাদেশি মারা গেছেন

করোনায় নিউ ইয়র্কে আরও ১১ বাংলাদেশি মারা গেছেন

করোনায় নিউ ইয়র্কে আরও ১১ বাংলাদেশি মারা গেছেন

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের মৃত্যু হার তুলনামূলকভাবে কিছুটা কমলেও বাংলাদেশি কমিউনিটিতে গত পাঁচ দিনে করোনায় আক্রান্ত হয়ে ১১ বাংলাদেশি মারা গেছেন।

এ নিয়ে নিউ ইয়র্কে মোট ১৯৯ জন বাংলাদেশি করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।

এর ফলে যুক্তরাষ্ট্রে ৪২ দিনে করোনাভাইরাসে এখন পর্যন্ত বাংলাদেশিদের মৃতের সংখ্যা দাঁড়াল ২১৭ জনে।

মারা যাওয়া ১১ জনের ৭ জনের বয়সই ৭০ বছরের ওপরে। এই ১১ জন হলেন, বাহাত্তান সরকার (৯৪), আমিরুন্নেসা খাতুন (৮৮), মোহাম্মদ মফিজ উদ্দিন (৭০), পারভিন জাফর (৭০), বিবি আয়েশা (৭০), এফ হাসান (৫৩), আলী হোসেন ব্যাপারী (৮৪), লোকনাথ সাহা (৫৬), মোহাম্মদ এবায়েদ উল্ল্যাহ (৮২), এফ হাসান (৫৩) ও মওলানা মোহাম্মদ ইউসুফ (৬০)।

এছাড়া গত পাঁচ দিনে নিউ জার্সিতে ৭, মিশিগানে ৬, ভার্জিনিয়ায় ৩ এবং মেরিল্যান্ডে ২ বাংলাদেশি মারা গেছেন।

Share With:
Rate This Article