Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রযুক্তরাষ্ট্রের ইতিহাসে তরুণতম প্রার্থী টোনি লাব্রানশের জয়

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তরুণতম প্রার্থী টোনি লাব্রানশের জয়

যুক্তরাষ্ট্রের ইতিহাসে তরুণতম প্রার্থী টোনি লাব্রানশের জয়

যুক্তরাষ্ট্রের নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইন পরিষদ নির্বাচনে একজন কমবয়সী সমকামী প্রার্থী বিজয়ী হয়েছেন। স্থানীয় সংবাদমাধ্যম বলছে, এবারের নির্বাচনে তিনিই তরুণতম প্রার্থী।

বিবিসি জানিয়েছে, আঠার বছর বয়সী টোনি লাব্রানশে সে রাজ্যের অ্যামহার্ষ্ট আসনের আইন পরিষদ সদস্য হিসেবে কাজ করবেন।

‘গত রাতে আমরা ইতিহাস রচনা করেছি, অ্যামহার্ষ্টে এই প্রথম কোন সমকামী প্রার্থী ভোটে জয়লাভ করল’, ডেমোক্র্যাট দলের সদস্য লাব্রানশ এক ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, একে সম্ভব করার জন্য এবং আমার প্রতি সমর্থন জানানোর জন্য আপনাদের ধন্যবাদ।

স্থানীয় অ্যালটন টেলিগ্রাফ সংবাদপত্রকে তিনি জানান, ১০ বছর বয়সে ক্যান্সার ধরা পড়া এবং চিকিৎসা ব্যয় অনেক বেশী হওয়ার পর তিনি রাজনীতিতে নামার সিদ্ধান্ত নেন।

‘ক্যান্সার রোগী থেকে এখন আমি আইন পরিষদে আমার রাজ্যকে প্রতিনিধিত্ব করছি – এই হলো আমার গল্প।’

তিনি বলেন, এটি ১০ বছর বয়স থেকে শুরু, আমার পরীক্ষার পর তৃতীয় পর্যায় ক্লোন ক্যানসার ধরা পড়ে। আমি খুবই কম বয়সে ক্লোন ক্যানসারের সঙ্গে যুদ্ধ করি। এটি যুক্তরাষ্ট্রের জন্য খুবই ব্যয়বহুল, যা আমাকে আঘাত করে।❐

Share With:
Rate This Article