Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রপেনসিলভেনিয়াতেও জয়ের পথে বাইডেন

পেনসিলভেনিয়াতেও জয়ের পথে বাইডেন

পেনসিলভেনিয়াতেও জয়ের পথে বাইডেন

ভোট গণনার প্রথম দিকে পেনসিলভেনিয়াতে ব্যাপক ভোটে এগিয়ে থেকেছিলেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। সবাই ধরেই নিয়েছিল এ রাজ্যে ট্রাম্পের জয় নিশ্চিত। ২০১৬ সালের নির্বাচনেও তিনি এ রাজ্যে জিতেছিলেন। এবার সেই পেনসিলভেনিয়ায়ও জয়ের স্বপ্ন দেখছেন ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। রাজ্যটিতে ২০টি ইলেকটোরাল ভোট রয়েছে।

এপির তথ্যানুযায়ী বাংলাদেশ সময় রাত ৮টা পর্যন্ত গণনার হিসেবে বাইডেন পেয়েছেন ৩২ লাখ ৯৫ হাজার ৩১৯ ভোট। আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ৩২ লাখ ৮৯ হাজার ৭২৫ ভোট। অর্থাৎ, বাইডেন ৫ হাজার ৫৯৪ ভোটে এগিয়ে এ রাজ্যে জয়ের পথে রয়েছেন। ওই রাজ্যে আর মাত্র দুই ভাগ ভোট গণনার বাকি রয়েছে।

এর আগে বিকাল ৫টা পর্যন্ত পেনসিলভেনিয়ায় ট্রাম্প ১৮ হাজার ভোটের ব্যবধানে এগিয়েছিলেন। সময় যত গড়িয়েছে ট্রাম্পের ব্যবধান তত কমেছে। এগিয়ে থাকা ট্রাম্পের ব্যবধান কমতে কমতে এবার বাইডেন এগিয়ে গেলেন।

জর্জিয়াতেও এগিয়ে রয়েছেন বাইডেন। তিনি ট্রাম্পের চেয়ে সেখানে ১ হাজার ৯৭ ভোটে এগিয়ে রয়েছেন। ওই রাজ্যে মাত্র ১ ভাগ ভোট গণনার বাকি রয়েছে। সেখানে রয়েছে ১৬টি ইলেকটোরাল ভোট।তবে আলাস্কায় ৫৪ হাজারেরও বেশী ভোটে এগিয়ে রয়েছেন ট্রাম্প। সেখানে রয়েছে মাত্র ৩টি ইলেকটোরাল ভোট। আর নর্থ ক্যারোলাইনায় ৭৬ হাজারেরও বেশি ভোটে এগিয়ে রয়েছেন তিনি। ওই দুই রাজ্যে ট্রাম্পের জয় প্রায় নিশ্চিত। সেখানে রয়েছে ১৫টি ইলেকটোরাল ভোট।

প্রেসিডেন্ট হওয়ার জন্য একজন প্রার্থীকে ৫৩৮ ইলেকটোরাল ভোটের মধ্যে ২৭০টি পেতে হবে। বাইডেন ইতোমধ্যে ২৬৪টি পেয়ে ট্রাম্পের চেয়ে এগিয়ে আছেন।❐

Share With:
Rate This Article