ভয়াবহ দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস
আগামী দুদিন দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হবে বলে জানানো হয়েছে আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ পূর্বাভাসে। এরপর দেশব্যাপী তাপমাত্রা বাড়ার আভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার এক পূর্বাভাসে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।
এই অবস্থায় আজ রবিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগের কিছু কিছু জায়গায় এবং কুমিল্লা অঞ্চলসহ খুলনা, ঢাকা এবং সিলেট বিভাগের দুই এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আগামী ৪৮ ঘণ্টা বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির প্রবণতা হ্রাস পেতে পারে। আর বর্ধিত পাঁচ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে। বৃষ্টি থামলে তাপমাত্রা ৪০ ডিগ্রিতে উঠবে বলে পূর্বাভাসে বলা হয়েছে।
দেশে শনিবার (১৪ মার্চ) সন্ধ্যায় থেকে আগের ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুন্ডে, ৩৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। আর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে দিনাজপুর, ১৩ মিলিমিটার।♦








