Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeভারতবিজেপি বিধায়কের মৃতদেহ বাজারে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল

বিজেপি বিধায়কের মৃতদেহ বাজারে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল

বিজেপি বিধায়কের মৃতদেহ বাজারে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেল

ভারতের পশ্চিমবঙ্গে একটি বাজার থেকে ঝুলন্ত অবস্থায় বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে খুন করা হয়েছে বলে দাবী করেছে বিজেপি।

সোমবার সকালে উত্তর দিনাজপুরের একটি বাজার থেকে ওই বিজেপি বিধায়কের মরদেহ উদ্ধার করে পুলিশ।

বেঙ্গল পুলিশ এক টুইটারে লিখেছে, ‘মৃত ব্যক্তির শার্টের পকেট থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। নোটে তার মৃত্যুর জন্য দায়ী হিসাবে দু’জনের নাম দেওয়া হয়েছে (এসআইসি)।’

উত্তর দিনাজপুর জেলার এক পুলিশ কর্মকর্তা বলেছেন, সকালে হেমতাবাদ এলাকায় একটি দোকানের কাছে দেবেন্দ্রনাথের দেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। আমরা ঘটনার তদন্ত শুরু করেছি।

এদিকে এই মৃত্যুতে পশ্চিমবঙ্গ বিজেপির পক্ষ থেকে টুইট করে বলা হয়েছে, ‘উত্তর দিনাজপুরের সংরক্ষিত আসন হেমতাবাদ থেকে বিজেপি বিধায়ক দেবেন্দ্রনাথ রায়ের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে। স্থানীয়দের দাব, তাকে প্রথমে খুন করা হয় এবং পরে তাকে ঝুলিয়ে দেওয়া হয়েছে। তার অপরাধ ২০১৯ সালে তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন।’

 

২০১৬ সালে বিধানসভা ভোটে হেমতাবাদ আসন থেকে সিপিআইএমের হয়ে জিতেছিলেন দেবেন্দ্রনাথ। টানা তিনবার পঞ্চায়েত প্রধানও ছিলেন। পরে গত বছর তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন। ❑

এনডিটিভি

Share With:
Rate This Article