Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeভারতকাশ্মিরে গুলিতে বিজেপি নেতা বাবা, ভাইসহ নিহত

কাশ্মিরে গুলিতে বিজেপি নেতা বাবা, ভাইসহ নিহত

কাশ্মিরে গুলিতে বিজেপি নেতা বাবা, ভাইসহ নিহত

ভারতের উত্তর কাশ্মীরে শেখ ওয়াসিম নামে এক বিজেপি নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। ওই নেতার সঙ্গে গুলিতে নিহত হয়েছেন তার বাবা ও ভাই।

বুধবার সন্ধ্যায় কাশ্মীরের বান্দিপুর জেলায় সন্দেহভাজন সন্ত্রাসীদের গুলিতে স্থানীয় স্থানীয় বিজেপি নেতা শেখ ওয়াসিম বারী এবং তার পরিবারের দুই সদস্যকে গুলি করে হত্যা করা হয়েছিল। শেখ ওয়াসিম বারী শ্রীনগর থেকে ৬০ কিলোমিটার উত্তরে বান্দিপোরা জেলায় ভারতীয় জনতা পার্টির প্রাক্তন সভাপতি ছিলেন।

৮ জুলাই বুধবার স্থানীয় সময় রাত ৯টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

বুধবার রাতে ওয়াসিম বাবা বসির আহমেদ ও ভাই উমরের সঙ্গে বাড়ির বাইরে দোকানে বসে আড্ডা দিচ্ছিলেন। ওই সময় তাদের ওপর হামলা হয়। গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

পুলিশ জানায়, বান্দিপুরে তার দোকানে যে হামলা হয়েছিল তাতে শেখ ওয়াসিম বারির বাবা বশির আহমদ ও ভাই উমরও মারা যান।

কাশ্মির পুলিশের মহাপরিদর্শক বিজয় কুমার জানিয়েছেন, বারির নিরাপত্তা রক্ষায় জন্য দশ ব্যক্তিগত নিরাপত্তা কর্মকর্তা থাকা সত্ত্বেও এ ঘটনা ঘটেছে। কিন্তু সন্ত্রাসীরা আক্রমণ করার সময় তাদের কেউই উপস্থিত ছিল না বলে জানান কুমার। ঘটনার সময় তারা দোকানের পাশের বাড়িতে বসেছিল। তাদের দশজনকেই গ্রেপ্তার করা হয়েছে বলেও তিনি জানান।

সন্ত্রাসীদের ধরতে রাজ্য পুলিশ এবং সেনা সদস্যদের একটি যৌথ দল গঠন করা হয়েছে।

তাদের মৃত্যুতে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জিতেন্দ্র সিং শোক জানিয়েছেন।এনডিটিভি। ❑

হিন্দুস্তান টাইমস

Share With:
Rate This Article