Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
October 30, 2026
হেডলাইন
Homeপ্রবাসবাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদকের বাবা মারা গেলেন

বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদকের বাবা মারা গেলেন

বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদকের বাবা মারা গেলেন

বাংলাদেশ সোসাইটির শোক বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক মো. নওশাদ হোসেনের বাবা আলহাজ্ব পরান হাওলাদার মারা গেছেন, ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাইহে রাজেউন।। তিনি বাংলাদেশের বিক্রমপুর জেলার লৌহজং এলাকার অধিবাসী ছিলেন।
 
তাঁর আকস্মিক মৃত্যুতে সোসাইটির কার্যকরী পরিষদ ও ট্রাস্টি বোর্ডের সদস্যরা গভীর শোক এবং শোকসন্তপ্ত পরিবারের জন্য গভীর সমবেদনা জানিয়েছেন।
 
এক শোকবার্তায় মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে সকল প্রবাসীর কাছে দোয়া চেয়েছেন সোসাইটির কর্মকর্তাবৃন্দ।
সোসাইটির পক্ষ থেকে তার পরিবারের যে কোন প্রয়োজনে পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়ে সোসাইটির সভাপতি কামাল আহমেদ, সাধারণ সম্পাদক মোহাম্মদ রুহুল আমিন সিদ্দিকী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আজিজ পরিবারকে সান্ত্বনা দেন।
মরহুমের বড় ছেলে মো. নওশাদ হোসেন নিউ ইয়র্কে বাংলাদেশ সোসাইটির ক্রীড়া ও আপ্যায়ন সম্পাদক এবং বাংলাদেশ কার এন্ড লিমোজিন অ্যাসোসিয়েশনের সভাপতির দায়িত্ব পালন করছেন।
 
তিনি তার পিতার বিদায়ী আত্মার মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন।
Share With:
Rate This Article