Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 20, 2026
হেডলাইন
Homeপ্রবাসকাঁদালেন লেবাননের বিদায়ী রাষ্ট্রদূত, নিজেও কাঁদলেন

কাঁদালেন লেবাননের বিদায়ী রাষ্ট্রদূত, নিজেও কাঁদলেন

কাঁদালেন লেবাননের বিদায়ী রাষ্ট্রদূত, নিজেও কাঁদলেন

ওয়াসীম আকরাম, লেবানন থেকে: বাংলাদেশ দূতাবাস ও লেবাননের জলসীমানায় অবস্থানরত বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ বিজয়ের উদ্যোগে ১৩তম মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।  মেডিক্যাল ক্যাম্প উদ্বোধন করেন লেবাননে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার।
উদ্বোধনী বক্তব্যে তিনি জানান, লেবাননে তার মেয়াদকাল শেষ হয়েছে। অল্পদিন পর তিনি দেশে ফিরে যাবেন।
তিনি দূতাবাসের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, তার রেখে যাওয়া প্রবাসীদের সকল কাজ যেন সম্পন্ন করার অনুরোধ জানান।
প্রবাসীদের জেল জরিমানা ছাড়া দেশে যাওয়া, নিয়মিত ফ্রি মেডিক্যাল ক্যাম্প করা, পাসপোর্টের কপি দিয়ে নতুন পাসপোর্ট নবায়ন ও আকামা করার সুযোগ করে দেওয়ার পাশাপাশি প্রক্রিয়াধীন সকল কল্যাণমূলক কাজের যেন ধারাবাহিকতা বজায় রাখতে অনুরোধ জানান।
 
সকলের মঙ্গল কামনা করে প্রবাসীদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা যে উদ্দেশ্য নিয়ে প্রবাসে এসেছেন, সেই উদ্দেশ্য সফল হয়ে যেন যার যার পরিবার পরিজনকে সুখে রাখতে পারেন সেই কামনা করেন। বক্তৃতায় রাষ্ট্রদূত আবেগাপ্লুত হয়ে পড়েন।
 
রাষ্ট্রদূতকে আবেগাপ্লুত হতে দেখে অনেকেই অশ্রুসজল হয়ে পড়েন। চিকিৎসা নিতে আসা অনেক প্রবাসীকে চোখ মুছতে দেখা যায় ।
Share With:
Rate This Article