Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে রাস্তায় চলাচল করতে পারবেন যারা

বাংলাদেশে রাস্তায় চলাচল করতে পারবেন যারা

বাংলাদেশে রাস্তায় চলাচল করতে পারবেন যারা

স্বাস্থ্যবিধি মেনে ঢাকায় একজন নাগরিক যে কোনও মাধ্যম ব্যবহার করে চলাফেরা করতে পারবেন বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে।
 
মাঠপর্যায়ে কর্মরত পুলিশ সদস্যদের পাঠানো বার্তায় এসব কথা বলেছেন ঢাকা মহানগর পুলিশ কমিশনার (ডিএমপি) মো. শফিকুল ইসলাম।
 
জানা যায়, খাবারের দোকান খোলা থাকা নিয়ে একটা বিভ্রান্তি দেখা দিয়েছে। এই শহরে অনেকেই আছেন, যাদের রান্নার সুযোগ নেই। তারা তো আর না খেয়ে থাকতে পারবেন না। তাই খাবারের দোকান খোলা রাখা যাবে।
 
এ ক্ষেত্রে খাবার কিনে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। কেউ যদি বসে খেতে চান, সেক্ষেত্রে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। এর বাইরে আরও যে নির্দেশনাগুলো দেওয়া হয়েছে সেগুলো আগেই জারি ছিল।
 
হোটেল ও বেকারি খোলা রাখাসহ ঢাকায় চলাচলের ক্ষেত্রে পুলিশকে যে বিষয়গুলো জানানো হয়েছে, তা হলো—হোটেল ও বেকারি সচল রাখার জন্য যারা সেখানে কাজ করেন, তাদের স্বাধীনভাবে চলাফেরা করার সুযোগ দিতে হবে।
 
নিত্যপ্রয়োজনীয় সামগ্রীর দোকান খোলা থাকবে, তাদের কর্মীদেরও কাজ করার সুযোগ দিতে হবে। একজন ব্যক্তি যে কোনও মাধ্যম ব্যবহার করে রাস্তায় চলাফেরা করতে পারবেন। তবে সে ক্ষেত্রে স্বাস্থ্যবিধি অনুসরণ করত হবে।
 
জরুরি দায়িত্ব পালনে নিয়োজিত চিকিৎসক, নার্স, চিকিৎসা সহকারী ও টেকনিশিয়ান, সিটি করপোরেশন ও নিরাপত্তা প্রহরীদের ব্যাপার বিশেষ যত্নশীল হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে।
 
তাদের বলা হয়েছে, দায়িত্ব পালনের সময় সামাজিক দূরত্ব মেনে পেশাদারী আচরণ করতে।
 
 
 
Share With:
Rate This Article