Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনাভাইরাস: ভারতের আর্থিক ক্ষতি হবে ৯ লাখ কোটি রুপি

করোনাভাইরাস: ভারতের আর্থিক ক্ষতি হবে ৯ লাখ কোটি রুপি

করোনাভাইরাস: ভারতের আর্থিক ক্ষতি হবে ৯ লাখ কোটি রুপি

ব্রিটিশ ব্রোকারেজ সংস্থা বার্কলেজ জানিয়েছে, করোনাভাইরাসের প্রভাবে ভারতের আর্থিক ক্ষতি হবে ৯ লাখ কোটি রুপি। 
 
আর্থিক ধাক্কা সামলাতে অন্তত ২হাজার ২০০ কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেছে নরেন্দ্র মোদির সরকার।
 
বার্কলেজের ওই সমীক্ষায় বলেছে, ভারতে ৪ সপ্তাহ সম্পূর্ণ লকডাউন চলবে। আংশিক লকডাউন চলবে আরও প্রায় আট সপ্তাহ। অর্থাৎ ২০২০-২১ অর্থবছরের প্রথম ত্রৈমাসিকের প্রায় পুরোসময়ে এর প্রভাব থাকবে।
 
এনডিটিভি জানিয়েছে, এতে চলতি বছরে প্রবৃদ্ধির হার আড়াই শতাংশে নামতে পারে। ২০২০-২১ অর্থবছরে তা হতে পারে সাড়ে তিন শতাংশ। 
 
রিপোর্টে দাবী করা হয়েছে, কেন্দ্রীয়ভাবে ভারত মঙ্গলবার গভীর রাত থেকে লকডাউন কার্যকর করলেও দেশটির বিভিন্ন রাজ্য তার আগে থেকেই লকডাউন শুরু করেছিল। যার প্রভাবে অর্থনৈতিক ক্ষতি দাঁড়াতে পারে নয় লাখ কোটি রুপি।
 
তার মধ্যে শুধু দেশটির কেন্দ্রীয় লকডাউনেই ক্ষতি হবে ৭ লক্ষ কোটি রুপি। মূল্যায়ন সংস্থা কেয়ার রেটিংস বলছে, চলতি অর্থবছরের চতুর্থ ত্রৈমাসিকে প্রবৃদ্ধি দাঁড়াতে পারে দেড় থেকে আড়াই শতাংশ পর্যন্ত।
 
করোনার ভয়ঙ্কর পরিস্থিতি মোকাবেলায় ২ হাজার ২০০ কোটি ডলার (এক লক্ষ ৭০ হাজার কোটি রুপি) প্যাকেজ ঘোষণা করেছেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এই অর্থ থেকে দরিদ্র শ্রেণির মানুষের জন্য নগদ ও খাদ্যে ভর্তুকি দেওয়া হবে বলেও জানান তিনি। ♦
 
 
 
Share With:
Rate This Article