Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান

বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান

বাংলাদেশে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান

করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে ধর্মপ্রাণ মুসলমানদের মসজিদে না গিয়ে বাড়িতে নামাজ পড়ার আহ্বান জানিয়েছেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।
 
আজ সোমবার করোনা পরিস্থিতি নিয়ে বাংলাদেশ সচিবালয়ে জরুরি ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি।
 
এছাড়া পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সারাদেশে সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য সেনাবাহিনী সারাদেশে মাঠ প্রশাসনকে সহযোগিতা করবে বলে জানানো হয়।
প্রসঙ্গত দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় আক্রান্ত হয়ে তিনজন মারা গেলেন। এছাড়া আরও ছয়জন করোনাভাইরাসে আক্রন্ত হয়েছেন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৩৩ জনে।
 
উল্লেখ্য বাংলাদেশে এ ভাইরাস প্রথম শনাক্ত হয়েছে গত ৮ মার্চ। এরপর দিন দিন এ ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়েছে। সবশেষ সরকারি হিসাবে, দেশে এখন পর্যন্ত ৩৩ জন আক্রান্ত হয়েছেন, মারা গেছেন তিনজন।♦
 
Share With:
Rate This Article