Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকপারস্য উপসাগরে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন

পারস্য উপসাগরে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন

পারস্য উপসাগরে ভারতের যুদ্ধজাহাজ মোতায়েন

মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার পর উদ্ভূত পরিস্থিতিতে পারস্য উপসাগরীয় এলাকায় যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারত। চলমান উত্তেজনার পরিপ্রেক্ষিতে ভারতের সামুদ্রিক বাণিজ্য এবং প্রতিরক্ষা পরিকাঠামো রক্ষায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দেশটির নৌবাহিনী জানিয়েছে।

ভারতীয় নৌবাহিনীর বরাতে এনডিটিভির খবরে বলা হয়, উপসাগরীয় এলাকার পরিস্থিতির ওপর নজর রাখছে ভারত। যে কোনও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সক্রিয় অবস্থায় রাখা হয়েছে নৌবাহিনীকে।

এদিকে কূটনৈতিক সূত্রের বরাতে আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, ‘আমেরিকার প্রতি বিশ্বস্ত থেকেও ইরানকে চটাতে চাইছে না ভারত। চাবাহার বন্দরে বিপুল বিনিয়োগ, ইরানের সহায়তায় পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তানসহ পশ্চিম এশিয়ার বাণিজ্যিক যোগাযোগ বাড়ানো, পরে ফের তেল আমদানির রাস্তা খুলে রাখার মতো বিষয়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতের কাছে।

উল্টো দিকে আমেরিকার প্রতিটি খুঁটিনাটি সম্পর্কেই অবহিত। ইরান ও ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথাও তাদের অজ্ঞাত নয়। তাই ইরানকে বিশ্বে একঘরে করে দেওয়ার যে প্রকল্প হাতে নিয়েছে ট্রাম্প প্রশাসন, তাতে নয়াদিল্লিকে তেহরানের থেকে দূরে এবং বিচ্ছিন্ন রাখাটা জরুরি হোয়াইট হাউসের কাছে।

Share With:
Rate This Article