ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনু ৭ দিন রিমান্ড
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্রীকে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার মজনুকে ৭ দিন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে পুলিশ।
বৃহস্পতিবার দুপুরে ঢাকার মহানগর হাকিম সরাফুজ্জামান আনসারীর আদালত এ আদেশ দেন।
এরআগে ওই ছাত্রীর বাবার করা মামলায় মজনুকে হাজির করে তার বিরুদ্ধে গোয়েন্দা পুলিশের (ডিবি) পক্ষ থেকে ১০ দিনের রিমান্ড আবেদন করা হয়।
গত রোববার বিকেল সাড়ে ৫ টার দিকে শেওড়া যাওয়ার উদ্দেশে ক্যাম্পাস থেকে বাসে ওঠেন ওই ঢাবি শিক্ষার্থী। সন্ধ্যা ৭টার দিকে কুর্মিটোলায় বাস থেকে নামার পর অজ্ঞাত ব্যক্তি তাকে পার্শ্ববর্তী একটি স্থানে নিয়ে যায়। সেখানে তাকে অজ্ঞান করে ধর্ষণ করা হয়।








