Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদনাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মজয়ন্তী উদযাপন করবে থিয়েটার

নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মজয়ন্তী উদযাপন করবে থিয়েটার

নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মজয়ন্তী উদযাপন করবে থিয়েটার

আগামী ১৮ জানুয়ারি সব্যসাচী নাট্যজন মমতাজউদদীন আহমদের ৮৬তম জন্মজয়ন্তী উপলক্ষে আনন্দ আনুষ্ঠানের আয়োজন করেছে দেশের ঐতিহ্যবাহী নাট্যসংগঠন ‘থিয়েটার’।

মমতাজউদদীন আহমদের ওপর নির্মিত তথ্যচিত্র প্রদর্শনী, গান, আবৃত্তি, নাট্যাভিনয়সহ বৈচিত্রময় বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সাজানোর পরিকল্পনা নেওয়া হয়েছে। পরিকল্পিত এই অনুষ্ঠান আয়োজিত হবে রাজধানীর বেইলি রোডে বাংলাদেশ মহিলা সমিতির নীলিমা ইব্রাহিম মিলনায়তনে ১৮ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টায়।

অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পররাষ্ট্র মন্ত্রী ড. এ.কে. আব্দুল মোমেন এম.পি। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টা মঞ্চসারথি আতাউর রহমান, বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক নাট্যজন লিয়াকত আলী লাকী, নাট্যজন মামুনুর রশীদ, বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশানের সেক্রেটারি জেনারেল নাট্যজন কামাল বায়েজীদ।

প্রেস বিজ্ঞপ্তি

Share With:
Rate This Article