Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদআমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

আমরণ অনশনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

সরস্বতী পূজার দিনে ঢাকার দুই সিটি নির্বাচনের তারিখ পেছানোর দাবিতে আমরণ অনশন শুরু করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সন্ত্রাসবিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে এই অনশন শুরু করেন তারা।

এর আগে মঙ্গল ও বুধবার শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে অবরোধ কর্মসূচি পালন করেন আন্দোলনকারীরা। বুধবার নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি পালনকালে তারা শাহবাগে পুলিশি বাধার মুখোমুখি হন। পরে শাহবাগে সড়ক অবরোধ করেন তারা।

বৃহস্পতিবার দুপুরে রাজু ভাস্কর্যের পাদদেশে আমরণ অনশনে বসেন বিশ্ববিদ্যালয়ের প্রায় ৫০ শিক্ষার্থী।

শিক্ষার্থীদের প্রতিবাদী প্ল্যাকার্ডে লিখা ছিল- ‘পূজার দিন নির্বাচন মানি না, মানবো না’; ‘৩০ তারিখ নির্বাচন মানি না; আমারা সোনার বাংলায় বৈষম্যের ঠাঁই নাই’; ‘হিন্দু মুসলিম ভাই ভাই, পূজার দিনে নির্বাচন তাই!’

আন্দোলনে নেতৃত্বদানকারী জগন্নাথ হল ছাত্র সংসদের ভিপি উৎপল দাস বলেন, সরস্বতী পূজার দিনে নির্বাচন দিয়ে একধরনের বৈষম্য তৈরি করা হয়েছে। এটি সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করবে।

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর ঢাকার দুই সিটিতে ভোটের তারিখ ঘোষণা করেছে নির্বাচন কমিশন। পূজার দিনে ভোটের প্রতিবাদে ফুঁসে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

Share With:
Rate This Article