Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদতাবলিগ জামাতের লোকদের চিকিৎসা না দিয়ে গুলি করে মারা উচিত: রাজ ঠাকরে

তাবলিগ জামাতের লোকদের চিকিৎসা না দিয়ে গুলি করে মারা উচিত: রাজ ঠাকরে

তাবলিগ জামাতের লোকদের চিকিৎসা না দিয়ে গুলি করে মারা উচিত: রাজ ঠাকরে

ভারতের ‘মহারাষ্ট্র নবনির্মাণ সেনা’ (এমএনএস) প্রধান রাজ ঠাকরে শনিবার বলেছেন, দিল্লির তাবলিগ জামাতের করোনায় আক্রান্তদের চিকিৎসার পরিবর্তে তাদের গুলি করে মারা উচিত।

এনডিটিভি জানিয়েছে, দিল্লির নিজামুদ্দিনে তাবলিগ জামাতের মারকাজে এক কর্মসূচি থেকে করোনাভাইরাস ছড়িয়ে পড়ার অভিযোগকে কেন্দ্র ভারতজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে তীব্র বিতর্ক ও মুসলিমবিদ্বেষী অপপ্রচারের মধ্যে এমএনএস প্রধানের ওই মন্তব্য প্রকাশ্যে এল।

রাজ ঠাকরে বলেন, নিজামুদ্দিনের মারকাজের সঙ্গে সংশ্লিষ্ট তাবলিগ জামাতের লোকদের ব্যাপারে আমি মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে কথা বলেছি।

এ ধরনের লোকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি করা হয়েছে। মারকাজের সঙ্গে জড়িত এ ধরণের লোকের ঔদ্ধত্য সহ্য করার মতো নয়। এ কারণে তাদের চিকিৎসা করার দরকার নেই, বরং তাদের গুলি করে মারা উচিত। এই মারাত্মক সঙ্কটে পুলিশ, নার্স এবং চিকিৎসকরা গভীর রাত পর্যন্ত কাজ করছেন। যদি তাদের ওপরে আক্রমণ করা হয় তবে আক্রমণকারীকে শিক্ষা দেওয়া উচিত।

রাজ ঠাকরে আরও বলেন, দেশ এখন ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এরকম অবস্থায় ওরা ধর্মটাকেই বড় করে দেখছে। এর মধ্যে যদি কোনও ষড়যন্ত্র থাকে তাহলে তাবলিগ জামাতে থাকা লোকজনকে পেটানো উচিত এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ভাইরাল করা উচিত।

এদিকে শনিবার ভারতের এক সরকারি সমীক্ষায় বলা হয়েছে, করোনায় এ পর্যন্ত আক্রান্তের ৩০ শতাংশ দিল্লির তাবলিগ জামাতের মারকাজের সাম্প্রতিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন।

মারকাজ থেকে ফেরা তাবলিগ জামাতের সদস্যদের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ তুলেছেন দিল্লির বিভিন্ন হাসপাতালের চিকিৎসকেরা। তারা অতিরিক্ত নিরাপত্তা দেওয়ার দাবি জানিয়েছেন।◉

Share With:
Rate This Article