Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদকরোনাভাইরাসে মৃত্যুর হার: শীর্ষে ইটালি, বাংলাদেশ দ্বিতীয়

করোনাভাইরাসে মৃত্যুর হার: শীর্ষে ইটালি, বাংলাদেশ দ্বিতীয়

করোনাভাইরাসে মৃত্যুর হার: শীর্ষে ইটালি, বাংলাদেশ দ্বিতীয়

করোনায় মৃত্যুর হার হিসাবে বিশ্বে ইতালির পরের অবস্থানেই রয়েছে বাংলাদেশের নাম। করোনাভাইরাসের খুঁটিনাটি নিয়ে নিয়মিত হালনাগাদ করে যাচ্ছে ‘ওয়ার্ল্ড-ও-মিটার’ নামে ওয়েবসাইটের পরিসংখ্যান বলছে মৃত্যুর হার হিসেবে বাংলাদেশের অবস্থা ভয়াবহ।

বাংলাদশে করোনাভাইরাসে পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭০ জন। এ নিয়ে অনেকেই স্বস্তি প্রকাশ করছেন। এমনকি বাংলাদেশের একজন দায়িত্বশীল মন্ত্রীও ইউরোপ-আমেরিকার সঙ্গে তুলনা টেনে বাংলাদেশের অবস্থা অনেক ভালো বলে দাবী করেছেন। অথচ মৃত্যুর হার জানাচ্ছে মৃত্যুর হার ১১.৪৩%, যা চরম মাত্রায় ভয়াবহ।

বাংলাদেশে করোনাভাইরাসে মৃত্যুর হার বিশ্বে প্রথম সারিতে ছিল। এখন দ্বিতীয় স্থানে এসেছে।

শনিবার করোনা নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয় থেকে জানা হয়েছে, বাংলাদেশে করোনায় এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৮ জন। আক্রান্ত হয়েছেন ৭০ জন। তার মানে দেশে প্রতি ১০০ জন করোনা আক্রান্ত রোগীদের মধ্যে প্রায় সাড়ে ১১ জন মারা যাচ্ছেন।

এটি ভাইরাসটির উৎপত্তি স্থল চীন থেকেও অনেক বেশি। ওয়ার্ল্ড-ও-মিটার বলছে চীনে করোনায় মৃত্যুর হার ৪.০৪%। বাংলাদেশের সামনে আছে কেবল কেবল ইটালি, ১২.২৫%। যদিও পার্থক্য খুবই সামান্য। অন্যদিকে স্পেনে মৃত্যুর হার ৯.৩৯%, যা বাংলাদেশ থেকে অনেক কম।

অন্যদিকে বিশ্বে করোনাভাইরাসে আক্রান্তের শীর্ষে আমেরিকায় মৃত্যুহার ২.৬৭%।

এশিয়ার দুই দেশ দক্ষিণ কোরিয়া এবং মালয়েশিয়াতেও মৃত্যুহার যৎসামান্য, যথাক্রমে ১.৭৪ % ও ১.৫৯%।

প্রতিবেশী ভারতে ২.৭৯% তাদের থেকে কিছুটা বেশি হলেও পাকিস্তানে ১.৪৮% তুলনামূলকভাবে অনেক কম। অন্যদিকে দক্ষিণ এশিয়ার আরেক দেশ শ্রীলঙ্কায় মৃত্যুহার ৩.১৪%।◉

Share With:
Rate This Article