Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকট্রাম্পের রোগমুক্তির কামনায় শেখ হাসিনা

ট্রাম্পের রোগমুক্তির কামনায় শেখ হাসিনা

ট্রাম্পের রোগমুক্তির কামনায় শেখ হাসিনা

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের আশু রোগমুক্তি কামনা করে চিঠি দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এ তথ্য জানান। খবর বাসসের।

তিনি জানান, প্রধানমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে দেয়া এক চিঠিতে প্রেসিডেন্ট দম্পতির রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। চিঠিতে প্রধানমন্ত্রী আশা প্রকাশ করেন, খুব দ্রুতই প্রেসিডেন্ট ট্রাম্প সুস্থ হয়ে আবার তার কাজে ফিরতে পারবেন এবং তার দেশের নেতৃত্ব চালিয়ে নেবেন।

চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, দুর্ভাগ্যবশত আপনি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন শুনে আমি দুঃখ পেয়েছি। আমি আশা করি আপনি ও মেলানিয়া দ্রুত সুস্থ হয়ে আবারও পূর্বের মতো অফিসে ফিরবেন।

ট্রাম্পের উদ্দেশে চিঠিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘ আমি জানি, আপনি ও আপনার পরিবার এখন অপ্রত্যাশিত ও প্রতিকূল সময় পার করছেন। আমি মার্কিন যুক্তরাষ্ট্র ও সেদেশের মানুষের অব্যাহত শান্তি, অগ্রগতি এবং সমৃদ্ধির জন্যও প্রার্থনা করছি।’❐

Share With:
Rate This Article