Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 19, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ডে ২ গৃহকর্মীর ফাঁসি

ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ডে ২ গৃহকর্মীর ফাঁসি

ইডেন কলেজের অধ্যক্ষ মাহফুজা হত্যাকাণ্ডে ২ গৃহকর্মীর ফাঁসি

রাজধানী ঢাকার ইডেন মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী পারভীনকে শ্বাসরোধ করে হত্যা মামলায় দুই গৃহকর্মীর মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

আজ রোববার (৪ অক্টোবর) অপরাহ্নে ঢাকার দ্রুতবিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামান এ রায় ঘোষণা করেন।

রায় ঘোষণার আগে দুই গৃহপরিচারিকা রুমা ওরফে রেশমা ও রিক্তা আক্তার ওরফে স্বপ্না আদালতে উপস্থিত ছিলেন। এর আগে তাদের কারাগার থেকে নিয়ে আসা হয়।

জানা গেছে, গত ০ সেপ্টেম্বর রাষ্ট্র ও আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে রায় ঘোষণার এ দিন ধার্য করেন আদালত।

আদালত সূত্রে জানা যায়- ২০১৯ সালের ১০ ফেব্রুয়ারি বিকেলে রাজধানীর এলিফ্যান্ট রোডে সুকন্যা টাওয়ারে নিজ বাসা থেকে মাহফুজা চৌধুরী পারভীনের মরদেহ উদ্ধার করে পুলিশ।

২০১৮ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানী এলিফেন্ট রোডে নিজ বাসায় খুন হন মাহফুজা। এ ঘটনায় তার স্বামী ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ইসমত কাদির গামা নিউ মার্কেট থানায় মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, আসামিরা ২০ ভরি স্বর্ণালঙ্কার যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা, একটি স্যামসাং জে-৭ মোবাইল সেট যার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা এবং নগদ ৫০ হাজার টাকা লুট করে নিয়ে যান।❐

Share With:
Rate This Article