Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককিছুটা স্বস্তির পর ইটালিতে আবারও মৃত্যুর থাবা

কিছুটা স্বস্তির পর ইটালিতে আবারও মৃত্যুর থাবা

কিছুটা স্বস্তির পর ইটালিতে আবারও মৃত্যুর থাবা

গেল কয়েকদিন ধরে দেশটিতে কিছুটা স্বস্তির খবর হয়ে এসেছে কমেছিল মৃত্যু।

এক সপ্তাহ আগে ইটালিতে রোজ হাজারের কাছাকাছি মানুষ মরলেও সম্প্রতি সেটা কমেছিল। গতকাল রোববার ইটালিতে করোনায় মারা গেছেন ৪৩১ জন। কিন্তু ২৪ ঘণ্টার ব্যবধানে সেই সংখ্যা আবারও বেড়েছে। সোমবার দেশটিতে করোনায় মারা গেছে আরও ৫৬৬ জনেরও বেশী।

মৃত্যু বাড়লেও নতুন সংক্রমণ এখন কিছুটা কমেছে ইটালিতে। রোববার করোনায় আক্রান্ত হয়েছিলেন ৪ হাজার ৯২ জন; সোমবার নতুন করে সংক্রমিত হওয়ার সেই সংখ্যা ৩ হাজার ১৩৫।

গত ৭ এপ্রিলের পর দেশটিতে নতুন সংক্রমণের এই সংখ্যা সর্বনিম্ন। ফেব্রুয়ারিতে করোনার প্রাদুর্ভাব শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইটালিতে মারা গেছেন ২০ হাজার ৪৬৫ জন। দেশটির বেসামরিক সুরক্ষা সংস্থা বলছে, বিশ্বে করোনায় মৃত্যুতে যুক্তরাষ্ট্রের পরই এখন ইটালির অবস্থান।

করোনা আক্রান্তের সংখ্যাতেও যুক্তরাষ্ট্র এবং স্পেনের পেছনে রয়েছে ইটালি। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমিত হয়েছেন ১ লাখ ৫৯ হাজার ৫১৬ জন।

 

 

Share With:
Rate This Article