Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 14, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনা আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের মৃত্যু

করোনা আক্রান্ত হয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটারের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রথম আঘাত হানল ক্রিকেটাঙ্গনে। পাকিস্তানের সাবেক ক্রিকেটার জাফর সরফরাজ করোনা আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

সোমবার মৃত্যুর আগে পেশোয়ারের একটি বেসরকারি হাসপাতালে আইসিইউতে ভেন্টিলেটরে ছিলেন ৫০ বছর বয়সী এই ক্রিকেটার।

বাঁহাতি মিডলঅর্ডার ব্যাটসম্যান সরফরাজ পাকিস্তানের সাবেক আন্তর্জাতিক ক্রিকেটার আখতার সরফরাজের বড় ভাই। তিনি ঘরোয়া ক্রিকেটে বেশি পরিচিত। তার কখনও আন্তর্জাতিক ক্রিকেট খেলার সুযোগ হয়নি। ১৯৮৮ থেকে ১৯৯৪ পর্যন্ত বিস্তৃত ঘরোয়া ক্যারিয়ারে খেলেছেন ১৫টি প্রথম শ্রেণি ও ৬টি লিস্ট ‘এ’ ম্যাচ।

প্রথম শ্রেণির ক্রিকেটে গায়ে ১৫ ম্যাচের ২৫ ইনিংসে ব্যাট করে তার সংগ্রহ ৬১৬ রান, ফিফটি রয়েছে ৪টি।

১৯৯৪ সালে মাত্র ৩৫ বছর বয়সে অবসর নেন সরফরাজ। পরে নাম লেখান কোচিংয়ে।

গত কয়েকদিন করোনায় আক্রান্ত হয়ে বেশ কয়েকজন ফুটবলার ও কোচ মারা গেছেন।◉

Share With:
Rate This Article