কামাল আহমেদের দ্বিতীয় মৃত্যু বাষির্কীতে নিউইয়র্কে স্মরণ সভা
নিউ ইয়র্কে বাঙালী কমিনিটির অত্যন্ত পরিচিত মুখ, বাংলাদেশ সোসাটির সভাপতি কামাল আহমেদের দ্বিতীয় মৃত্যু বাষির্কী উপলক্ষে আয়োজিত স্মরণ সভা থেকে শীতের কম্বল, ইফতারী বক্স ও মাস্ক বিতরণ করা হয়েছে।
গেল ৫ এপ্রিল বিকেলে জ্যাকসন হাইটসে মেগা হোম রিয়েলিটির ময়নুল ইসলাম ও শাহ্ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ্ জে. চৌধুরী এই স্মরণ সভার আয়োজন করেন।
সভায় প্রয়াত কামাল আহমেদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখেন, বাংলাদেশ সোসাইটির ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এম এ আজিজ, বাংলাদেশ সোসাইটির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রহিম হাওলাদার, জেবিবিএর সাধারণ সম্পাদক ফাহাদ সোলেয়মান, কামাল আহমেদের সন্তান রোফিয়া আহমেদ ও কন্যা রোমেনা আহমেদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন জ্যামাইকার ফ্রেন্ডস সোসাইটির সভাপতি ফখরুল ইসলাম দেলোয়ার।
স্মরণ সভায় স্বাগত বক্তব্যে ময়নুল ইসলাম বলেন, নিউ ইয়র্কে বাঙালী কমিউনিটি বিনির্মাণে কামাল আহমেদের যে অপরিসীম অবদান, তা মনে রাখতেই আমাদের এই আয়োজন।
কামাল আহমেদের সন্তান রোফিয়া আহমেদ ও কন্যা রোমেনা আহমেদ তার পিতার স্মরণ সভা আয়োজনের জন্য শাহ্ জে. চৌধুরী ও ময়নুল ইসলামের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বাবা সবসময় মানুষের কল্যাণে কাজ করত, মানুষকে ভালোবাসত। আর সে জন্যই দুই বছর পরেও আপনারা বাবাকে মনে রেখেছেন।
সভায় অন্যান্য বক্তারা বলেন, কামাল আহমেদ ছিলেন একজন আধুনিক ও অগ্রসর চিন্তার সংগঠক। তার নেতৃত্বে বাংলাদেশ সোসাইটি অনেক কল্যাণমূলক কাজ করেছে। বক্তারা আরও বলেন, কামাল আহমেদ তাঁর নিজ কর্মগুণে বাংলাদেশি-আমেরিকান কমিউনিটিতে অত্যন্ত প্রিয় এবং শ্রদ্ধাভাজন হয়ে উঠে ছিলেন। তাঁর মৃত্যুতে কমিউনিটির জন্য অপূরণীয় ক্ষতি হয়েছে।
কামাল আহমেদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া পরিচালনা করেন ইমাম কাজী কায়্যুম। এরপর শীত বস্ত্র ও ইফতারি বক্স বিতরণ করেন কামাল আহমেদের দুই সন্তান।
এসময় উপস্থিত ছিলেন নিউ হক এন্ড সন্সের প্রেসিডেন্ট একেএম ফজুলুল হক, শাহ্ গ্রুপের সিইও শাহ্ জে. চৌধুরী,বাংলাদেশ সোসাইটির ফারজানা চৌধুরী ও রিজু মোহাম্মদ, জেবিবিএর জেড আলম নমি,হোসেন মোহাম্মদ দীপু প্রমূখ।
উল্লেখ্য, ২০২০ সালে অসুস্থ হয়ে নিউ ইয়র্কের এলমহার্স্ট হসপিটালে চিকিৎসাধীন অবস্থায় কামাল আহমেদের মৃত্যু হয়।
অ্যালবাম









