Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিককরোনাভাইরাসে ইটালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে ইটালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে ইটালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু

করোনাভাইরাসে ইটালিতে গত ২৪ ঘণ্টায় আরও ৭৯৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৮২৫ জনে দাঁড়াল।
 
এ দিন দেশটিতে নতুন আক্রান্ত হয়েছে ৬ হাজার ৫৫৭ জন। এর আগের দিন ৫ হাজার ৯৮৬ জন। চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪২ হাজার ৬৮১। সবমিলিয়ে, দেশটিতে মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫৩ হাজার ৫৭৮ জন।
 
এ দিকে, করোনা সমস্যা নিরসনে বিভিন্ন পদক্ষেপ অব্যাহত রেখেছেন ইতালির প্রধানমন্ত্রী গুইসেপ কান্তে।
 
দেশের জনগণের আর্থিক সমস্যা মেটাতে এ পর্যন্ত প্রায় ৩৭৫ বিলিয়ন ইউরো বরাদ্দ দেওয়া হয়েছে।
 
দেশের অর্থনীতির স্বার্থে এ বরাদ্দ দিচ্ছেন সরকার। ইউরোপে এখন পর্যন্ত রেকর্ড সংখ্যক মৃত্যুর মধ্যে অর্ধেকেরও বেশি লম্বার্ডিয়ায়।
 
অন্যদিকে, নতুন একটি হাসপাতাল তৈরির পরিকল্পনা নিয়েছেন নাগরিক সুরক্ষা বিভাগ।
 
গেল ১৯ মার্চ দেশটিতে এক দিনে ৫ চিকিৎসক মারা গেছেন। এ নিয়ে কমপক্ষে ১৮ জন চিকিৎসক মারা যান দেশটিতে। ♦
 
 
 
Share With:
Rate This Article