অনুষ্ঠিত হলো আ্যাসাল-এর নিউ জার্সি চ্যাপ্টারের মতবিনিময় সভা
সুব্রত চৌধুরী, আটলান্টিক সিটি থেকে: শুক্রবার ১০ জানুয়ারি আটলান্টিক সিটির স্থানীয় একটি ভেন্যুতে এলায়েনস্ অব সাউথ এশিয়ান আমেরিকান লেবার (আ্যাসাল) নিউ জার্সি চ্যাপ্টারের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়ে গেল।
মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন আ্যাসালেরর কেন্দ্রীয় সভাপতি মাফ মিসবাহ উদ্দীন। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘আটলান্টিক সিটিতে যেভাবে দক্ষিণ এশীয় অভিবাসীরা মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হচ্ছেন তা বেশ আশা জাগানিয়া। সেদিন হয়ত আর বেশি দূরে নয় যেদিন দক্ষিণ এশীয় অভিবাসীরা এই শহরের সর্বোচ্চ নেতৃত্বের পদে আসীন হবেন। আ্যসাল দীর্ঘদিন ধরে আমেরিকায় দক্ষিণ এশীয়দের অধিকার রক্ষার সংগ্রামে কাজ করে চলেছে, যার ফলশ্রুতিতে আজ পুরো আমেরিকা জুড়ে মূলধারার রাজনীতিতে দক্ষিণ এশীয়দের অংশগ্রহণ দিন দিন বেড়েছে। এখানেই আ্যসালের সার্থকতা।’
এর আগে তিনি গেল নভেম্বর মাসে আটলান্টিক সিটির নির্বাচনে বিজয়ী দক্ষিণ এশীয় অভিবাসী মো: হোসাইন মোর্শেদ, আনজুম আনজুম জিয়া, কাজী লিটন ও সুব্রত চৌধুরীকে অভিনন্দন জানান। এছাড়া তিনি ফ্রি হোল্ডার পদে প্রতিদ্বন্দ্বীতাকারী সুমন মজুমদার ও ষষ্ঠ ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে প্রতিদ্বন্দ্বীতাকারী জনাব সোহেল আহমেদকেও অভিনন্দন জানান।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন আটলান্টিক সিটির ম ওয়ার্ড থেকে নব নির্বাচিত কাউন্সিলর আনজুম জিয়া, আ্যাসাল নিউ জার্সি চ্যাপ্টার উপদেষ্টা ও কমিউনিটি ব্যক্তিত্ব আব্দুর রফিক, কমিউনিটি নেতা সুমন মজুমদার, আটলান্টিক সিটি স্কুল বোর্ড এর নব নির্বাচিত সদস্য ও সংগঠনের সহসভাপতি সুব্রত চৌধুরী, সংগঠনের মহিলা সম্পাদক রওশন উদ্দীন, ঊর্মি বেগম প্রমুখ।
জনাব মাফ মিসবাহউদদীন গত ১৪ ডিসেম্বর,শনিবার নিউ ইয়র্কে অনুষ্ঠিত আ্যাসালের জাতীয় কনভেনশনে নিউজার্সি চ্যাপ্টারের নেতৃবৃন্দ অংশগ্রহণ করায় তাদেরকে ধন্যবাদ জানান।
সভায় অংশগ্রহণকারীরা অ্যাসালের নিউজার্সি চ্যাপ্টারের কার্যক্রমে গতি আনার লক্ষ্যে নিজেদের মতামত ব্যক্ত করেন।








