Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকযুক্তরাজ্যের তেহরান রাষ্ট্রদূত বিক্ষোভে অংশ নেওয়ায় তলব

যুক্তরাজ্যের তেহরান রাষ্ট্রদূত বিক্ষোভে অংশ নেওয়ায় তলব

যুক্তরাজ্যের তেহরান রাষ্ট্রদূত বিক্ষোভে অংশ নেওয়ায় তলব

তেহরানে নিযুক্ত যুক্তরাজ্যের রাষ্ট্রদূত রবার্ট ম্যাককেয়ারকে তলব করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। ইউক্রেনিয়ান বিমান ভুল করে ভূপাতিত করার কথা ইরান স্বীকার করার পর দেশটিতে অবৈধ বিক্ষোভে যুক্তরাজ্যের রাষ্ট্রদূত অংশগ্রহণ করেন।

এ বিষয়টি জানতে চেয়ে আজ রোববার তেহরানের পক্ষ থেকে তাকে তলব করা হয়েছে। দেশটির পররাষ্ট্রমন্ত্রণালয়ের ওয়েবাসাইটে এ তথ্য জানানো হয়। খবর রয়টার্স।

খবরে বলা হয়, শনিবার অবৈধ বিক্ষোভে যুক্তরাজ্যেরে রাষ্ট্রদূত রবার্ট ম্যাককেয়ারের রীতিবিরুদ্ধ অংশগ্রণের কারণ জানতে চেয়ে আজ তাকে তলব করা হয়।

এদিকে বৃটেন বলছে, এর আগে তার দেশের রাষ্ট্রদূতকে শনিবার সংক্ষিপ্ত সময়ের জন্য আটক করা হয়েছিল। তবে ইরানি সংবাদ মাধ্যম আটকের বিষয়ে বলেছে, তিনি সরকারবিরোধী বিক্ষোভে উৎসাহ জোগান।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায়, ইরানের অভ্যন্তরীণ বিষয়ে উস্কা‌নিমূলক তৎপরতা চালানোর অভিযোগে তেহরানে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত রবার্ট ম্যাককেয়ারকে আটক করা হয়। তার বিরুদ্ধে অভিযোগ, শনিবার তেহরানের আমির কবির বিশ্ববিদ্যালয়ের সামনে বিক্ষোভকারীদের উস্কা‌নি দিয়েছেন।

এদিকে রোববার ইরানে অবস্থিত যুক্তরাজ্যের দূতাবাস ঘিরে বিক্ষোভ করেছে দেশটির বাসিজ কট্টরপন্থী মিলিশিয়ারা। তারা যুক্তরাজ্যের দূতাবাস বন্ধের দাবি জানান।

Share With:
Rate This Article