সিলেট আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন যুক্তরাজ্যফেরত নারীর মৃত্যু
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেট শহীদ শামসুদ্দীন হাসপাতালের আইসোলেশন ইউনিটে চিকিৎসাধীন যুক্তরাজ্যফেরত ১ নারীর মৃত্যু হয়েছে।
আজ রবিবার ভোর ৪ টার দিকে তার মৃত্যু হয়।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, ওই নারীর বয়স আনুমানিক ৬১ বছর। যুক্তরাজ্য ফেরত ওই নারী নগরের শামীমাবাদ আবাসিক এলাকার বাসিন্দা।
৪ মার্চ যুক্তরাজ্য থেকে দেশে ফেরার পর তার জ্বর-সর্দি-কাশি ও শ্বাসকষ্ট দেখা দেয়। তাকে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে ২০ মার্চ থেকে হাসপাতালের আইসোলেশন ইউনিটে রাখা হয়
হাসপাতাল কর্তৃপক্ষ আরও জানায়, আইইডিসিআর থেকে লোক এসে ওই নারীর রক্তের নমুনা নেওয়ার কথা ছিল। কিন্তু নমুনা নেওয়ার আগেই তার মৃত্যু হয়েছে।
এছাড়া আরও জানা যায়, ওই হাসপাতালে সৌদি ফেরত ১ নারী ও কিশোরসহ এখনও ৩ জন চিকিৎসাধীন আছেন।♦








