Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকবিশ্বে করোনাভাইরাসে নিহত হয়েছেন ১৩ হাজার ৬৮ জন

বিশ্বে করোনাভাইরাসে নিহত হয়েছেন ১৩ হাজার ৬৮ জন

বিশ্বে করোনাভাইরাসে নিহত হয়েছেন ১৩ হাজার ৬৮ জন

শনিবার পর্যন্ত বিশ্বে করোনাভাইরাসে নিহত হয়েছেন ১৩ হাজার ৬৮ জন। এছাড়া এখন পর্যন্ত ৩ লাখ ৮ হাজার ২৫৭ জন এই ভাইরাসে আক্রান্ত হয়েছে। অপরদিকে, হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯৫ হাজার ৮২৮ জন।
 
চীনে গতকাল নতুন করে ৪৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে, মারা গেছেন ছয়জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়ছে ৮১ হাজার ৫৪ জন, মৃত্যু ৩ হাজার ২৬১ জনের।
 
বিশ্বের মধ্যে করোনায় সবচেয়ে বেশি মানুষ মারা গেছেন ইটালিতে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন ৭৯৩ জন। এ নিয়ে সেখানে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৪ হাজার ৮২৫ জন। ইউরোপের দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৫৩ হাজার ৫৭৮ জন।
 
গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। এদিন দেশটিতে করোনা রোগী বেড়েছে ৭ হাজার ৩০১ জন, মারা গেছেন ৮৪ জন। এনিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্য দাঁড়িয়েছে ২৬ হাজার ৮৬৭ জন, মারা গেছেন ৩৪৮ জন।
 
মৃত্যু ও আক্রান্তের সংখ্যা দুটোই দ্রুত বাড়ছে ইউরোপের দেশগুলোতে। ইতালির মতো স্পেন, জার্মানি, ফ্রান্সেও আতঙ্ক ছড়াচ্ছে করোনাভাইরাস।
 
গত ২৪ ঘণ্টায় স্পেনে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩ হাজার ৯২৫ জন, মারা গেছেন ২৮৫ জন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫ হাজার ৪৯৬ জন, মৃত্যু ১ হাজার ৩৮১ জনের।
 
জার্মানিতে নতুন করে আক্রান্ত হয়েছেন আড়াই হাজারের বেশি মানুষ, মারা গেছেন ১৬ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা এখন ২২ হাজার ৩৬৪ জন, মৃত ৮৪।
 
ফ্রান্সে একদিনে নতুন রোগী বেড়েছে ১ হাজার ৮৪৭ জন, মারা গেছেন ১১২ জন। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১৪ হাজার ৪৫৯ জন, মারা গেছেন ৫৬২ জন।
 
এছাড়া, ইরানে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৯৬৬ জন, মারা গেছেন আরও ১২৩ জন। ফলে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৬১০ জন, মৃত্যু হয়েছে ১ হাজার ৫৫৬ জনের। ♦
 
Share With:
Rate This Article