Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 12, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকশ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বিদায়

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বিদায়

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বিদায়

মাহিন্দা রাজাপক্ষের পদত্যাগ বছরের পর বছর শ্রীলঙ্কার সবচেয়ে প্রভাবশালী ব্যক্তিটির ভাগ্যের অপ্রীতিকর পরিবর্তনের এক উদাহরণ।

প্রেসিডেন্ট হিসেবে দীর্ঘ একটি দশকে মাহিন্দা রাজাপক্ষে ২০০৯ সালে তামিল টাইগার বিদ্রোহীদের দমনের নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু কাজটি করতে গিয়ে তিনি গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের সম্মুখীন হন। তবে সে অভিযোগ মাহিন্দা জোরের সঙ্গে অস্বীকার করেছেন।

বিজ্ঞাপন

প্রেসিডেন্ট পদে থাকাকালে দুর্নীতির অভিযোগও উড়িয়ে দিয়েছেন তিনি।
২০১৫ সালে তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হতে ব্যর্থ হয়েছিলেন মাহিন্দা। কিন্তু পাঁচ বছরেরও কম সময়ের মধ্যে ক্ষমতার মঞ্চে ফিরে এসেছিলেন, যদিও এবার প্রধানমন্ত্রী হিসেবে। ছোট ভাই প্রেসিডেন্ট গোতাবায়ার ‘ডান হাত’ হিসেবে কাজ করতে থাকেন তিনি।

মাহিন্দা রাজাপক্ষের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগগুলো শ্রীলঙ্কায় চলমান বিক্ষোভে ইন্ধন যোগাচ্ছে। দেশটির অনেকেরই বিশ্বাস, মাহিন্দা রাজাপক্ষে তার পরিবারের আর্থিক লাভের জন্য দেশের সম্পদ লুণ্ঠনের পথ প্রশস্ত করেছিলেন।

রাজাপক্ষে পরিবারের কাছে দেশের ‘চুরি করা অর্থ’ ফেরত দেওয়ার দাবিতে বিলবোর্ড এবং স্লোগান শ্রীলঙ্কা জুড়ে বিক্ষোভে এক সাধারণ দৃশ্য। সূত্র: বিবিসি

Share With:
Rate This Article