Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্রভারতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা

ভারতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা

ভারতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কর্মকর্তা

নয়াদিল্লি সফর করবেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অর্থনীতি বিষয়ক উপ-জাতীয় নিরাপত্তা উপদেষ্টা দলীপ সিং। সফরে তিনি ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধ নিয়ে আলোচনা করবেন। পাশাপাশি ইন্দো-প্যাসিফিকের জন্য একটি অর্থনৈতিক কাঠামো তৈরি করতে ভারতের সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন এই কূটনীতিক।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার (২৯ মার্চ) একটি বিবৃতি প্রকাশ করেছে হোয়াইট হাউস। সেখানে এ কথা জানানো হয়েছে। অন্যদিকে, রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভও ভারত সফরের পরিকল্পনা করছেন।

ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে ভারত। কিন্তু তারা রাশিয়ার পদক্ষেপের স্পষ্ট নিন্দা করতে অস্বীকার করেছে। নয়াদিল্লি যুদ্ধের বিষয়ে জাতিসংঘের একাধিক প্রস্তাবে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছে।

বিবৃতিতে হোয়াইট হাউস বলেছে, ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার অযৌক্তিক যুদ্ধের ফল এবং বৈশ্বিক অর্থনীতিতে এর প্রভাব কমানোর বিষয়ে দলীপ সিং ভারতের সঙ্গে ঘনিষ্ঠভাবে পরামর্শ করবেন।

এর আগে গত সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বাইডেন বলেছিলেন, কোয়াড গ্রুপের মধ্যে কেবল ভারতই ইউক্রেনে রাশিয়ার আক্রমণের বিরুদ্ধে কিছুটা নড়বড়ে। দক্ষিণ এশিয়ার দেশটি রাশিয়া এবং পশ্চিমা বিশ্বের সঙ্গে তাদের সম্পর্কের ভারসাম্য বজায় রাখার চেষ্টা করছে। কিন্তু কোয়াড গ্রুপের অন্য সদস্য দেশগুলো (যুক্তরাষ্ট্র, জাপান, অস্ট্রেলিয়া) সরাসরি রাশিয়ার বিপক্ষে অবস্থান নিয়েছে।

Share With:
Rate This Article