Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 13, 2026
হেডলাইন
Homeযুক্তরাষ্ট্র‘নিজের ওপর থেকে নজর সরাতে রাশিয়ার দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র’

‘নিজের ওপর থেকে নজর সরাতে রাশিয়ার দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র’

‘নিজের ওপর থেকে নজর সরাতে রাশিয়ার দিকে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র’

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার দেশের রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচির ওপর থেকে নজর সরাতেই রাশিয়া ইউক্রেনে এ ধরনের অস্ত্র প্রয়োগ করতে পারে বলে অভিযোগ করছেন। ক্রেমলিন শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রতি এই বিস্ফোরক অভিযোগ করেছে বলে বার্তা সংস্থা এএফপি এক প্রতিবেদনে জানিয়েছে।

ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানান, ইউক্রেনসহ বিভিন্ন দেশে যুক্তরাষ্ট্র যে রাসায়নিক ও জীবাণু অস্ত্র কর্মসূচি চালাচ্ছে, সেটার থেকে নজর সরাতেই রাশিয়ার দিকে একই অভিযোগে আঙুল তুলছে যুক্তরাষ্ট্র।

বাইডেনের ছেলে হান্টার বাইডেন তার বিনিয়োগ তহবিল রোজমন্ট সেনেকা থেকে ইউক্রেনে জৈবিক অস্ত্রের পরীক্ষাগারের জন্য অর্থায়ন করেছে বলে চলতি সপ্তাহেই অভিযোগ তুলেছিল রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এ ব্যাপারে শুক্রবার পেসকভ বলেন, অবশ্যই আমরা ব্যাখ্যা চাইব। শুধু রাশিয়াই নয়, চীনও এ ব্যাপারে ব্যাখ্যা চাইবে বলেও জানান তিনি।

এর আগে গত সোমবার বাইডেন অভিযোগ করে বলেন, এটা ‘স্পষ্ট’ যে রাশিয়া ইউক্রেনে রাসায়নিক ও জীবাণু অস্ত্র ব্যবহার করার কথা ভাবছে। এই ধরনের কার্যক্রম বাস্তবায়ন হলে পশ্চিমা বিশ্ব ‘তীব্র’ প্রতিক্রিয়া জানাবে বলেও সতর্ক করেন তিনি।

Share With:
Rate This Article