Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
September 14, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাপা-র নতুন কমিটি বাংলাদেশ পুলিশের সঙ্গে অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ভাগ করতে চায়

বাপা-র নতুন কমিটি বাংলাদেশ পুলিশের সঙ্গে অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ভাগ করতে চায়

বাপা-র নতুন কমিটি বাংলাদেশ পুলিশের সঙ্গে অভিজ্ঞতা ও কর্মদক্ষতা ভাগ করতে চায়

পৃথিবীর সেরা পুলিশ বাহিনী হিসাবে খ্যাত এনওয়াইপিডি (নিউইয়র্ক পুলিশ)-তে কর্মরত বাংলাদেশ বংশোদ্ভূতরা দেশের জন্য কাজ করতে চান। বাংলাদেশি আমেরিকান পুলিশ এসোসিয়েশন (বাপা) তাদের অভিজ্ঞতা ও কর্মদক্ষতা বাংলাদেশ পুলিশ বাহিনীর সঙ্গে ভাগ করতে চায়।

বাংলাদেশিদের গর্বের এই সংগঠনটির নতুন কমিটি (২০১০-২০২১) কর্মকর্তারা শুক্রবার সন্ধ্যায় উডহ্যাভেনের জয়া হলে শপথ নেওয়ার পর পরই বাংলাদেশি গণমাধ্যমের সঙ্গে এক সংবাদ সম্মেলনে মিলিত হয়ে তাদের লক্ষ্য-উদ্দেশ্য ও ভবিষতের বিভিন্ন কর্মসূচি তুলে ধরেন। সংবাদ সম্মেলনে তারা বাংলাদেশি কমিউনিটির পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

সংবাদ সম্মেলনে নবনির্বাচিত সভাপতি কারাম চৌধুরী বাপার ভবিষ্যত পরিকল্পনা উপস্থাপন করেন। এসবের মধ্যে উল্লেখযোগ্য হলো, নিউইয়র্ক পুলিশ বিভাগে আরও বেশি বাংলাদেশিদের অন্তুর্ভুক্তিতে সহযোগিতা করা, রক্তদান কর্মসূচি, বাংলাদেশি কমিউনিটিতে সচেতনতামূলক কর্মসূচি বিশেষ করে অভ্যন্তরীণ সন্ত্রাস দমনে কমিউনিটির ভূমিকা, টাউন হল মিটিংয়ের আয়োজনের মাধ্যমে তথ্য আদান প্রদান, ফেডারেল, স্টেট ও সিটি প্রশাসনে চাকরি পেতে সহায়তা প্রদান ইত্যাদি।

বাপার নব নির্বাচিত কমিটির কর্মকর্তারা হলেন- সভাপতি ক্যাপ্টেন কারাম চৌধুরী, প্রথম সহ-সভাপতি সার্জেন্ট এরশাদুর সিদ্দিকী, দ্বিতীয় সহ-সভাপতি ট্রাফিক ম্যানেজার মহিউদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক লেফটেন্যান্ট এ কে এম আলম, কোষাধ্যক্ষ অফিসার রাসেক মালিক, সহ-কোষাধ্যক্ষ অফিসার মেহেদী মামুন, ইভেন্ট কো-অর্ডিনেটর অফিসান শিকদার মামুন, সার্জেন্ট অ্যাট আর্মস অফিসার মাহবুবুর জুয়েল, কমিউনিটি লিয়াজোঁ ডিটেকটিভ মাসুদ রহমান এবং করেসপন্ডিং সেক্রেটারি অক্সিলারি সার্জেন্ট সৈয়দ এনায়েত আলী। এ ছাড়া মিডিয়া লিয়াজো ডিটেকটিভ জামিল সারোয়ার জনি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছেন। তিনি পরে শপথ নেবেন বলে জানিয়েছেন বাপা নেতৃবৃন্দ।

Share With:
Rate This Article