Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদবাংলাদেশে ১ দিনে শনাক্ত ১ হাজার ৩৪, মৃত্যু আরও ১১ জনের

বাংলাদেশে ১ দিনে শনাক্ত ১ হাজার ৩৪, মৃত্যু আরও ১১ জনের

বাংলাদেশে ১ দিনে শনাক্ত ১ হাজার ৩৪, মৃত্যু আরও ১১ জনের

বাংলাদেশে নভেল করোনাভাইরাস বা কভিড-১৯ রোগে একদিনে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১ হাজার ৩৪ জনের করোনা শনাক্ত করা হয়েছে এবং মৃত্যু হয়েছে ১১ জনের।

এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৬৯১ জনে এবং মোট মৃতের সংখ্যা হলো ২৩৯ জন।

সোমবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।

ডা. নাসিমা সুলতানা বলেন, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫২ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ২ হাজার ৯০২ জন।

তিনি জানান, গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৭ হাজার ২৬৭ জনের। এ সময়ে পরীক্ষা করা হয়েছে ৭ হাজার ২০৮টি নমুনা।

ডা. নাসিমা সুলতানা জানান, ২৪ ঘণ্টায় মৃত ১১ জনের মধ্যে ৫ জন পুরুষ এবং ৬ জন নারী।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত করা হয়। এরপর থেকে বাড়ছে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীর সংখ্যা।◉

Share With:
Rate This Article