Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদগণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিচ্ছে না বিএসএমএমইউ: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিচ্ছে না বিএসএমএমইউ: ডা. জাফরুল্লাহ

গণস্বাস্থ্য কেন্দ্রের কিট নিচ্ছে না বিএসএমএমইউ: ডা. জাফরুল্লাহ

কার্যকারিতা পরীক্ষার জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকদের উদ্ভাবিত করোনাভাইরাস শনাক্তকরণ কিট নিচ্ছে না বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ)। এমন অভিযোগ করেছেন ডা. জাফরুল্লাহ চৌধুরী।

গণস্বাস্থ্য কেন্দ্রের এ প্রতিষ্ঠাতা বলেন, আমাদের দুর্ভাগ্য যে বিএসএমএমইউর কাছে কিট পৌঁছাতে পারি নি। কিট আছে কিন্তু তাদের নিয়ে যাওয়ার জন্য যে পত্র সেটি এখনও আমাদের কাছে হস্তান্তর করা হয় নি। সোমবার গণস্বাস্থ্য নগর হাসপাতাল গেরিলা কমান্ডার মেজর এটিএম হায়দার মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ডা. জাফরুল্লাহ বলেন, কিটের কার্যকারিতা পরীক্ষার জন্য বিএসএমএমইউ যে কমিটি করেছিল তাদের পূর্ণ ক্ষমতা দেওয়া হয় নি। প্রতিটি ধাপে ধাপে তাদের অনুমতি নিতে হচ্ছে। চিঠি ভিসির দফতরে আছে। তার চূড়ান্ত অনুমোদন শেষে এ কমিটি আমাদের জানাবে।

নিজেদের তৈরি ‘জিআর র‌্যাপিড ডট ব্লট’ কিট দিয়ে করোনাভাইরাস পরীক্ষা করার জন্য সরকারকে সাময়িক সনদপত্র দেওয়ার আহ্বান জানিয়ে ডা. জাফরুল্লাহ বলেন, জাতির এ ক্রান্তিলগ্নে আমরা সরকারের কাছে একটি আবেদন করতে চাইছি, যতদিন না পর্যন্ত কিটের তুলনামূলক রিপোর্ট না আসে, ততদিন আমাদের সাময়িক সনদপত্র দেন।

গণস্বাস্থ্যের পক্ষ থেকে দেশবাসীর কাছে ক্ষমা প্রার্থনা করে ডা. জাফরুল্লাহ বলেন, আমরা বোঝাতে পারি নি যে এটি জাতীয় গুরুত্ব। দ্রুত কিটের কার্যকারিতা পরীক্ষা করা দরকার। এ সময়ে আমরা জাতির জন্য কিছুটা হলেও সাহায্য করতে পারতাম। হয়ত সবকিছুর পরিবর্তন করতে পারতাম না; কিন্তু মানসিকভাবে মানুষকে একটা স্বস্তি দিতে পারতাম।

গণস্বাস্থ্যের তৈরি কিট কার্যকর দাবি করে ডা. জাফরুল্লাহ বলেন, গণস্বাস্থ্য প্রতিদিন ২০০ থেকে ৩০০ কিডনি রোগীর ডায়ালাইসিস করে থাকে। রোগী আসে করোনা পজিটিভ, তাদের ডায়ালাইসিস করা সম্ভব হয় না। তাই জনসাধারণের কাছে আবেদন করছি আমাদের হাসপাতালের আশপাশে কেউ ৫ হাজার স্কয়ার ফিট জায়গা দিলে আমরা সেখানে দ্রুত মেশিন বসিয়ে করোনা আক্রান্ত একশ’ জনকে প্রতিদিন ডায়ালাইসিস করে দিতে পারি।◉

Share With:
Rate This Article