Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 17, 2026
হেডলাইন
Homeপ্রবাসবাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রতিবাদে মন্ট্রিলে মানববন্ধন

বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রতিবাদে মন্ট্রিলে মানববন্ধন

বাংলাদেশ থেকে অর্থ পাচারের প্রতিবাদে মন্ট্রিলে মানববন্ধন

এবার মন্ট্রিয়লে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশ থেকে দুর্নীতি ও ব্যাংকের টাকা লুট করে কানাডায় পাচারের প্রতিবাদে সোচ্চার হয়েছেন।
 
‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ স্লোগান নিয়ে আগামী রোববার বিকাল সাড়ে ৩টায় মন্ট্রিলের পার্ক মেট্টোর সামনে এই মানববন্ধনের ডাক দিয়েছেন তারা।
 
প্রসঙ্গত, ব্যাংক লুট ও অর্থ পাচারের বিরুদ্ধে গতকয়েক মাস ধরে টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
 
ইতোমধ্যে টরন্টোয় কয়েক দফা মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশও হয়েছে। টরন্টোর পর এবার মন্ট্রিয়লে প্রতিবাদ কর্মসূচি পালিত হচ্ছে।
 
মানববন্ধন কর্মসূচির আয়োজকদের পক্ষ থেকে বলা হয়েছে, জন্মভূমি বাংলাদেশ থেকে হাজার হাজার কোটি টাকা লুট করে দুর্বৃত্তরা কানাডায় এসে যাতে নিরাপদ আবাস গড়ে তুলতে না পারে সেজন্যই এই কর্মসূচির ডাক দিয়েছেন তারা।
তারা বলেন, টরন্টোর পর মন্ট্রিয়ল থেকেও আমরা সুস্পষ্ট বার্তা দিতে চাই যে, কানাডাকে কিছুতেই বাংলাদেশি লুটেরা, অর্থপাচারকারীদের নিরাপদ গন্তব্য হতে দেওয়া হবে না।
 
আয়োজকরা মন্ট্রিয়লে বসবাসরত বাংলাদেশিদের মানববন্ধনে অংশ নেওয়ার আহ্বান জানান।
 
এদিকে, টরন্টোয় বসবাসরত বাংলাদেশিরাও তাদের চলমান ‘লুটেরা রুখো, স্বদেশ বাঁচাও’ আন্দোলনের অংশ হিসেবে আগামী ৭ মার্চ শনিবার প্রতিবাদ সভা ডেকেছে।
 
টরন্টোয় ২৬৭০ ড্যানফোর্থ এভিনিউতে অবস্থিত বাংলাদেশ সেন্টারে সন্ধ্যা ৬টায় লুটেরা ও অর্থপাচারকারীদের শাস্তির দাবিতে এই প্রতিবাদ সভা হবে।
টরন্টোয় বসবাসরত বাংলাদেশিদের এই প্রতিবাদ সভায় যোগ দিতে আয়োজকদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।
 
 
 
Share With:
Rate This Article