Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 5, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদনিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭৬ জনে

নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭৬ জনে

নিউ ইয়র্কে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ হাজার ৭৭৬ জনে

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১০ হাজার ৭৭৬ জনে।
 
এদের মধ্যে গুরুতর অবস্থায় আছেন ৯৯ জন। যুক্তরাষ্ট্রের তিন ভাগের এক ভাগ এবং সারাবিশ্বের শতকরা ৫ ভাগ আক্রান্ত রোগী নিউইয়র্ক সিটিতে।
 
স্থানীয় সময় রোববার রাতে এই পরিসংখ্যান জানিয়েছে নিউইয়র্ক সিটির মেয়র অফিস।
 
মেয়র বিল দা ব্লাসিও সতর্ক করে দিয়ে বলেছেন, সবচেয়ে খারাপ অবস্থা এখনও আসে নি।
 
হাসপাতালগুলো এখন করোনাভাইরাস মোকাবেলায় লড়াই করছে।
 
এখন রোগীর সংখ্যা ১১ হাজারের কাছাকাছি।
 
এর মধ্যে নিউইয়র্ক সিটির কুইন্সে ৩০৫০ জন, ম্যানহাটনে ২৩২৪, ব্রুকলিনে ৩১৫৪, ব্রঙ্কসে ১৫৬৪ এবং স্টেটেন আইল্যান্ডে ৬৬৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
 
পুরো আমেরিকায় এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন অন্তত ৩৫ হাজার ২১১ জন। মৃত্যুবরণ করেছে ৪৭১ জন। মারা গেছেন ৪৫৮ জন। এ পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন ১৭৮ জন। ♦
 
 
 
Share With:
Rate This Article