Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 22, 2026
হেডলাইন
Homeপ্রবাসনিউ ইর্য়ক থেকে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর ব্যবস্থা

নিউ ইর্য়ক থেকে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর ব্যবস্থা

নিউ ইর্য়ক থেকে সোনালী এক্সচেঞ্জের মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠানোর ব্যবস্থা

নিউ ইর্য়কে বাংলাদশে কনস্যুলট এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, নিউ ইর্য়কে বাংলাদশে কনস্যুলটে জেনারেলের উদ্যোগে আগামী ২ মে ২০২০ শনিবার থেকে নিউ ইয়র্কে সোনালী এক্সচেঞ্জ কোম্পানি তাদের ম্যানহাটান, জ্যাকসন হাইটস, জ্যামাইকা, ব্রুকলিন, ব্রঙ্কস, ওজোনর্পাক এবং এস্টোরিয়াসহ মোট ৭টি শাখা থেকে প্রবাসী বাংলাদেশিরা দেশে টাকা পাঠাতে পারবেন।

যুক্তরাষ্ট্র সরকারের কোভিড-১৯ এর বিধি-বিধান মেনে এবং সামাজিক দূরত্ব বজায় রেখেই সোনালী এক্সচেঞ্জ তাদের কার্যক্রম পুনরায় শুরু করবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২মে থেকে শনিবার থেকে বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যে কোনও সময়ে প্রবাসীরা দেশে টাকা পাঠাতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করে জানানো হয়, সশরীরে উপস্থতি না হয়েও সোনালী এক্সচেঞ্জের ওয়বেসাইট www.sonaliexchange.com এর মাধ্যমে অনলাইন ভিত্তিক আর্থিক লেনদেন করার সুবিধাও থাকছে।

বাংলাদেশে রেমিটেন্স পাঠানোর বিষয়ে যে কোনও প্রয়োজনে জনাব দেবশ্রী মিত্র, প্রধান নির্বাহী কর্মকর্তা, সোনালী এক্সচেঞ্জ কোম্পানি ইন্ক, ৩৩৬ ইস্ট, ৪৫ স্ট্রিট, ৮তলা, নিউ ইয়র্ক, এনওয়াই ১০০১৭, ফোন: ২১২ ৮০৮ ০৭৯০, ২১২ ৮০৮ ৪০৮৫ ফ্যাক্স: ২১২ ৮০৮ ০৭৯১, ইমইেল: ceo@sonaliexchange.com এর সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে।

মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) জনিত কারণে স্থানীয় বিধিনিষেধের কারণে সোনালী এক্সচেঞ্জের কার্যক্রম গত ২১ মার্চ সাময়িক স্থগিত ছিল।

বাংলাদশেী-আমেরিকান নাগরিকদের বাংলাদেশে বৈধ পথে রেমিটেন্স পাঠাতে বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। নিউ ইর্য়কের বাংলাদেশ কনস্যুলেট জেনারেল বৈধ পথে রেমিটেন্স পাঠাতে কমিউনিটির সকলকেই উৎসাহ দিয়ে আসছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বের ২০১৯ নিউ ইয়র্ক থেকে বৈধভাবে বাংলাদেশে রেমিটেন্স প্রেরণকারীদরকে সঙ্গে নিয়ে কনস্যুলেট জেনারেলে আন্তর্জাতিক অভিবাসী দিবস পালন করা হয়।◉

Share With:
Rate This Article