Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeপ্রবাসনাইজেরিয়ার বাণিজ্য মেলায় বাংলাদেশের সেরা পুরষ্কার লাভ

নাইজেরিয়ার বাণিজ্য মেলায় বাংলাদেশের সেরা পুরষ্কার লাভ

নাইজেরিয়ার বাণিজ্য মেলায় বাংলাদেশের সেরা পুরষ্কার লাভ

নাইজেরিয়ার কাদুনা চেম্বার অব কমার্স, ইন্ডাস্ট্রি, মাইন্স এ্যান্ড এগ্রিকালচার (কাডচিমা) কর্তৃক আয়োজিত ৪১তম কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় নাইজেরিয়ার বাংলাদেশ হাইকমিশন অংশগ্রহণ করে।
 
গেল ২৯ ফেব্রুয়ারি এ মেলা আনুষ্ঠানিক উদ্বোধন করেন নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রী ড. ওকেইচুকু এনিআনা এনিলেমা।
 
বর্তমান সরকারের ʿঅর্থনৈতিক কূটনীতি’-কে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার নীতির ধারাবাহিকতায় বাংলাদেশ হাইকমিশনের প্যাভিলিয়নে ‘কমার্সিয়াল ডিসপ্লে রুম’-এ সংরক্ষিত রপ্তানী পণ্য ও অন্যান্য উপকরণ প্রদর্শন করা হয়।
 
মেলায় কূটনৈতিক মিশনসমূহ, বেশ কিছু বিদেশী কোম্পানি ও স্থানীয় অনেক ব্যবসা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। সমাপণী দিনে চেম্বারের প্রেসিডেন্ট ড. এম. এফ. ডানকাকা ʿশ্রেষ্ঠ বিদেশী অংশগ্রহণকারী’ হিসেবে বাংলাদেশকে ক্রেস্টসহ সার্টিফিকেট প্রদান করেন।
 
বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির উপকরণে আকর্ষণীয়ভাবে সাজানো বাংলাদেশের বৃহৎ ষ্টলে ফার্মাসিউটিক্যালস, পাট ও চামড়াজাত পণ্য, তৈরী পোশাক ও নীটওয়্যার, সিরামিক, হস্তশিল্প, প্লাষ্টিক ও মেলামাইন সামগ্রী, পাট ও চামড়ার তৈরী বিভিন্ন দ্রব্য, সিল্ক ও মসলিনের শাড়ি, জুতা, চা, পাট পাতার চা, বৈদ্যুতিক সামগ্রী, লাইট ইঞ্জিনিয়ারিং, এগ্রো-প্রোডাক্টস, নকশী কাঁথা ইত্যাদি প্রদর্শিত হয়।
 
উদ্বোধনের পর নাইজেরিয়ার শিল্প, বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ক মন্ত্রীসহ কাদুনা অঙ্গরাজ্যের গর্ভনরের প্রতিনিধি, কাদুনা চেম্বারের প্রেসিডেন্টসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ বাংলাদেশ স্টল পরিদর্শন করেন। তারা বাংলাদেশের রপ্তানি পণ্যের গুণ ও মানের প্রশংসা করেন।
 
রপ্তানি পণ্য ছাড়াও বিনিয়োগ, বাণিজ্য, পর্যটন সম্ভাবনা ইত্যাদি বিষয়ক প্রকাশনা, উন্নয়ন অভিযাত্রার ওপর বিভিন্ন আকর্ষণীয় ব্যানার ও পোস্টার দিয়ে বাংলাদেশের স্টলটি সাজানোহয়। সেই সঙ্গে প্রামাণ্যচিত্রে বাংলাদেশের ইতিহাস, ঐতিহ্য ও উন্নয়ন কর্মকান্ডের বিভিন্ন দিক তুলে ধরা হয়।
 
উল্লেখ্য যে, বাংলাদেশ হাইকমিশন গত বছর কাডচিমা কর্তৃক আয়োজিত ৪০তম কাদুনা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়ও অংশগ্রহণ করে ‘শ্রেষ্ঠ বিদেশী অংশগ্রহণকারী’ হিসেবে পুরস্কার লাভ করে। ২০ কোটি অধিবাসী অধ্যুষিত নাইজেরিয়া আফ্রিকার বৃহত্তম অর্থনীতি এবং পৃথিবীর ষষ্ঠ বৃহত্তম তেল উৎপাদনকারী দেশ। ♦
 
 
 
Share With:
Rate This Article