Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 16, 2026
হেডলাইন
Homeপ্রবাসনিউইয়র্কে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিউইয়র্কে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিউইয়র্কে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

নিউইয়র্কের ডা. ফেরদৌস খন্দকারের উদ্যোগে এবং শেখ রাসেল ফাউন্ডেশন ইউএসএ-এর আয়োজনে বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে।
 
৭০ শতাংশ রাবিং অ্যালকোহলের সাথে অ্যালোভেরা মিশিয়ে এই স্যানিটাইজার তৈরি করা হয়।
 
ডা. ফেরদৌস খন্দকার জানান, বাজারে স্যানিটাইজারের ঘাটতির কারণেই তারা হাতে বানিয়েছেন। এর জন্যে দুই তৃতীয়াংশ অ্যালকোহল এবং এক তৃতীয়াংশ অ্যালোভেরা প্রয়োজন। এরপর ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যায়।
 
জ্যাকসন হাইটসে ডা. ফেরদৌস খন্দকারের চেম্বারের সামনে শতাধিক মানুষকে বিনামূল্যে এই হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।
 
ডা. ফেরদৌস বলেন, করোনাভাইরাস থেকে মুক্ত থাকতে ঘন ঘন হাত ধুতে হবে। অন্তত ২০ সেকেন্ড সাবান পানিতে হাত ধুতে হবে। কোনও কারণে হাত ধোয়া সম্ভব না হলে অবশ্যই স্যানিটাইজার ব্যবহার করুন।
 
তিনি আরও বলেন, সতর্ক হওয়া ছাড়া করোনা প্রতিরোধে আর কোন উপায় নেই। ফলে কেবল সতর্কতাই পারে একজন মানুষ, একটি পরিবার এবং একটি দেশকে করোনার মতো ভয়াবহ এই সমস্যা থেকে মুক্ত রাখতে।♦
 
 
 
Share With:
Rate This Article