Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 15, 2026
হেডলাইন
Homeপ্রবাসধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবীতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবীতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

ধর্ষণের সর্বোচ্চ শাস্তির দাবীতে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ

সকল ধর্ষণ-নিপীড়নের ঘটনায় জড়িত আসামী ও পৃষ্ঠপোষকদের অনতিবিলম্বে গ্রেফতার, ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করা এবং নারীর প্রতি সহিংসতার স্থায়ী অবসানের দাবীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ১০ অক্টোবর শনিবার স্থানীয় সময় রাতে নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজায় সমাবেশে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র ছাত্রলীগের নেতৃবৃন্দরা।

বক্তারা বলেন নারী নিপীড়নের মতো ঘৃণ্য কাজে প্রকৃত ছাত্রলীগ কখনই লিপ্ত হতে পারে না। বিএনপি জামাত থেকে অনুপ্রবেশকারীরাই ছাত্রলীগের নাম ব্যবহার করছে। বক্তারা কঠিন হাতে এসব প্রতিরোধের দাবী জানান।

এসময় ধর্ষণবিরোধী স্লোগানে মুখরিত হয় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের ডাইভারসিটি প্লাজা।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন জেড এ জয়, জাহাঙ্গীর এইচ মিয়া, জাহিদ হাসান, আল আমিন আকন,হেলাল মিয়া, ফাহিম আহম্মেদসহ যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক নেতৃবৃন্দ।❐

Share With:
Rate This Article