ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড, শেখ হাসিনাকে যুক্তরাষ্ট্র ছাত্রলীগের অভিনন্দন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধানের সিদ্ধান্তকে অভিনন্দন জানিয়েছে যুক্তরাষ্ট্র ছাত্রলীগ।
যুক্তরাষ্ট্র ছাত্রলীগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আজ বুধবার জ্যাকসান হাইটস্ ডাইভার সিটি প্লাজায় সংগঠনটি এক সমাবেশের আয়োজন করে। সমাবেশে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবদুস সামাদ আজাদ।
এছাড়া যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওেয়ান, আবদুল হাসিব মামুন,হাজী এনাম, নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আতিক।
আরও ছিলেন যুক্তরাস্ট্র স্বেচ্ছাসেবক লীগের সাবেক সভাপতি শাখাওয়াত বিশ্বাস, যুক্তরাষ্ট্র যুবলীগের গনেস কির্তনীয়া নান্টু মিয়া। যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জেড এ জয়, সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর এইছ মিয়া, সাবেক সভাপতি জাহিদ হাসান, ছাত্রলীগের হেলাল মিয়া, ফাহিম আহমেদ, শহীদুল হক রাসেল, মেদুল করিম, রায়হান জনি, মেহেদী হাসানসহ নেতৃবৃন্দ।
সভায় বক্তারা বলেন, বাংলাদেশে বতর্মানে নারী নির্যাতন ও ধর্ষণের যে বিরাজমান পরিস্থিতিতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডের বিধানের যে সাহসী সিদ্ধান্ত নিয়েছেন, সেজন্য জননেত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানান।❐








