Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 3, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকতুরস্ক উইকিপিডিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল

তুরস্ক উইকিপিডিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল

তুরস্ক উইকিপিডিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার করল

অনলাইনভিত্তিক জ্ঞানকোষ উইকিপিডিয়া আড়াই বছর ধরে তুরস্কে নিষিদ্ধ থাকার পর সে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে।

তুরস্কের আদালত এ নিষেধাজ্ঞাকে ‘অসাংবিধানিক’ বলে রায় দেওয়ার ফলে তা তুলে নিল দেশটির সরকার।

মার্কিন গণমাধ্যম নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়, ২০১৭ সাল থেকে তুরস্কে এই অনলাইনভিত্তিক জ্ঞানকোষটি নিষিদ্ধ ছিল। তুরস্ক সরকারের সঙ্গে সিরিয়ার বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও রাষ্ট্রীয় মদদপুষ্ট বাহিনীর সম্পর্ক নিয়ে উইকিপিডিয়াতে তথ্য ছিল। তুরস্ক সরকারের চাপের মুখেও তারা সেটি প্রত্যাহার করে নিতে রাজি হয় নি। একারণেই উইকিপিডিয়াকে নিষিদ্ধ করে তুরস্ক।

একমাত্র চীন ছাড়া তুরস্কই পৃথিবীর একমাত্র দেশ যারা উইকিপিডিয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল।

মানবাধিকার সংগঠনগুলো বরাবরই তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বিরুদ্ধে মত প্রকাশের স্বাধীনতায় হস্তক্ষেপের অভিযোগ করে এসেছে। বিশেষ করে ২০১৬ সালে দেশটিতে একটি সামরিক অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর সেখানে সরকার সমালোচকদের বিরুদ্ধে ব্যাপক ধরপাকড় শুরু হয়। গণমাধ্যম ও মত প্রকাশের স্বাধীনতার ওপর নেমে আসে ধরপাকড়।

উল্লেখ্য, ২০১৪ সালে তুরস্ক সরকার ইউটিউব ও টুইটারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করেছিল। কিন্তু দেশটির আদালত তখন ত্বরিত পদক্ষেপ নেয় এবং একে ‘অসাংবিধানিক’ ঘোষণা করে।

Share With:
Rate This Article