Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদএবার পশ্চিমবঙ্গেও পাস হচ্ছে নাগরিকত্ব আইনবিরোধী নাগরিকত্ব আইনবিরোধীপ্রস্তাব

এবার পশ্চিমবঙ্গেও পাস হচ্ছে নাগরিকত্ব আইনবিরোধী নাগরিকত্ব আইনবিরোধীপ্রস্তাব

এবার পশ্চিমবঙ্গেও পাস হচ্ছে নাগরিকত্ব আইনবিরোধী নাগরিকত্ব আইনবিরোধীপ্রস্তাব

ভারতের কেরালা ও পাঞ্জাবের পর এবার পশ্চিমবঙ্গের বিধানসভায়ও পাস হচ্ছে নাগরিকত্ব আইনবিরোধী প্রস্তাব।
 
বিতর্কিত ও বৈষম্যমূলক এ আইনের বিরুদ্ধে শিগগির পশ্চিমবঙ্গ বিধানসভায় প্রস্তাব পাস করা হবে বলে জানিয়েছেন রাজ্যটির মুখ্যমন্ত্রী ও তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। খবর এনডিটিভির।
 
সোমবার শিলিগুড়িতে উত্তরবঙ্গ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা জানান তিনি। মমতা বলেন, আমরা এর আগে এনপিআরের বিরুদ্ধে বিধানসভায় একটি প্রস্তাব পাস করেছি।
 
আগামী তিন থেকে চার দিনের মধ্যে নাগরিকত্ব আইনের বিরুদ্ধেও একটি প্রস্তাব পাস করব। এনপিআর নিয়ে রাজ্যের মানুষকে সতর্ক করে তিনি বলেন, এনপিআরের নামে দেশে ‘এক মারাত্মক খেলা’ চলছে।
 
পশ্চিমবঙ্গে জনসংখ্যা নিবন্ধীকরণের (এপিআর) কাজ আগেই বন্ধ করে দিয়েছেন তিনি। এবার এ নিয়ে প্রতিবেশী রাজ্যগুলোকেও এনপিআরের বিষয়ে সতর্ক করলেন তিনি।
 
অন্য রাজ্যগুলোকে সতর্ক করে তিনি বলেন, উত্তর-পূর্বসহ দেশের সব অবিজেপি রাজ্যগুলোর সরকার আগে এনপিআরের ফর্মে ঠিক কী কী তথ্য দেয়া আবশ্যক, সে সম্পর্কে জানুন, তার পর জনসংখ্যা নিবন্ধীকরণ সংক্রান্ত কাজ শুরু করুন।
 
এর আগে সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) এবং এনআরসির বিরুদ্ধেও সরব হতে দেখা গেছে তাকে। তিনি দাবি করেন, এনপিআর আসলে এনআরসির প্রথম ধাপ। এবার তাই এনপিআর নিয়ে প্রতিবেশী রাজ্যগুলোর সরকারকেও সতর্ক করলেন তিনি।
 
এনপিআরের ফর্ম না বদলালে তিনি এই কাজ এগোনোর ব্যাপারে অনুমতি দেবেন না বলেও সাফ জানিয়ে দেন।
Share With:
Rate This Article