Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকপাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতে

পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতে

পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতে

সাম্প্রতিক সময়ে ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা চরম পর্যায়ে গিয়ে ঠেকেছে। প্রতিদিনই সীমান্তে সংঘর্ষে জড়িয়ে পড়ছে দুই দেশের সেনা। পরিস্থিতি এমন যে যুদ্ধ লাগি লাগি।
 
এই অবস্থায় দুই দেশের কূটনৈতিক সম্পর্কও তলানিতে পৌঁছেছে। এই অবস্থার মধ্যেই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানকে ডাকছে ভারত।
 
পাক প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হচ্ছে ভারতে অনুষ্ঠিতব্য সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশনের সামিটে যোগ দিতে।
 
ভারতীয় বিদেশ মন্ত্রণালয়ের মুখপাত্র রবিশ কুমার বলেন, ৮ দেশ ও ৪ পর্যবেক্ষককে আমন্ত্রণ জানানো হবে। তাদের মধ্যে থাকবেন ইমরান খানও।
 
সাংবাদিক বৈঠকে রবিশ বলেন, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্যের (চীন) মাধ্যমে এ ইস্যুতে সওয়াল করেছিল পাকিস্তান। নিরাপত্তা পরিষদ জানিয়েছিল, এই ইস্যু নিয়ে আলোচনা সঠিক জায়গা নয় এটা। দ্বিপাক্ষিক আলোচনা করা উচিত।
 
এদিকে, সম্প্রতি ইউটিউবে এই প্রসঙ্গে একটি বক্তব্য পেশ করেছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেছেন, পাকিস্তানে অপরাধের ঘটনা ক্রমশ বেড়ে চলেছে। বিশেষত সেক্স ক্রাইম আর ড্রাগ অ্যাবিউজের জন্য মোবাইল ফোনকে দায়ী করেছেন ইমরান খান। এছাড়া, তার দাবি বলিউড ও হলিউডের ছবিতে যে ‘কনটেন্ট’ থাকছে, সেগুলো নাকি পাকিস্তানের জন্য আরও ক্ষতিকর হয়ে উঠছে। তার জন্যই নাকি বাড়ছে এই ধরনের অপরাধ।
 
তিনি বলেন, মোবাইল ফোনের জন্য পাকিস্তান বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে। যেসব কনটেন্ট কোনওদিন শিশুদের হাতে পৌঁছনোরই কথা নয়, সেগুলোই মোবাইলের মাধ্যমে আজ পৌঁছে যাচ্ছে।
Share With:
Rate This Article