ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী করোনাভাইরাসে আক্রান্ত
ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ইয়াকোভ লিৎটজম্যান ও তার স্ত্রী প্রাণঘাতী নোভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
আজ বৃহস্পতিবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দফতর থেকে এই ঘোষণা হয়।
বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রতিনিয়ত বাড়ছে মৃতের সংখ্যা।
গতকাল বুধবার পর্যন্ত বিশ্বে করোনায় নিহত হয়েছেন ৪৭ হাজার ২৪৯ জন। এছাড়া এখন পর্যন্ত ৯ লাখ ৩৬ হাজার ২০৪ জন এই প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত হয়েছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন অনুযায়ী, করোনায় আক্রান্ত ৭১ বছর বয়সী ইসরায়েলের স্বাস্থ্যমন্ত্রী ও তার স্ত্রীর অবস্থা এখন স্থিতিশীল।
তারা আইসোলেশনে থেকে চিকিৎসা সেবা নিতে শুরু করেছেন।
ইসরায়েল সরকারের সবচেয়ে জ্যেষ্ঠ মন্ত্রী হিসেবে ইয়াকোভ লিৎটজম্যান করোনায় আক্রান্ত হলেন।
তিনি বাড়িতে বসেই সরকারি কাজকর্ম করার ঘোষণা দিয়েছেন। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীও কোয়ারেন্টাইনে রয়েছেন।♦








