Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
June 21, 2026
হেডলাইন
Homeপ্রধান সংবাদযুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড

যুক্তরাষ্ট্রে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড

করোনাভাইরাসে একদিনে সর্বোচ্চ মৃত্যুর নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে যুক্তরাষ্ট্রে। গত ২৪ ঘণ্টায় সেখানে ৮৮৪ মানুষের মৃত্যু হয়েছে। এদের মধ্যে একজন নবজাতক রয়েছে, যার বয়স ৬ সপ্তাহ।
 
যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসের সংক্রমণে মৃতের সংখ্যা ৫ হাজার ছাড়িয়েছে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানকে উদ্ধৃত করে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে এ তথ্য।
 
জানানো হয়েছে, যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ২ লাখ ১৬ হাজার ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ৫ হাজার ১১২ জন। বিগত ২৪ ঘণ্টায় সেখানে ৮৮৪ মানুষের মৃত্যু হয়েছে।
 
জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান থেকে আরও জানা গেছে, একদিনে যুক্তরাষ্ট্রে নতুন করে আক্রান্ত হয়েছে ২৫ হাজার মানুষ। সবথেকে খারাপ পরিস্থিতি নিউ ইয়র্কের। সেখানে মৃতের সংখ্যা এরইমধ্যে ১ হাজার ৩শ’ ছাড়িয়েছে।
 
আমেরিকান কলেজ অব এমার্জেন্সির প্রেসিডেন্ট উইলিয়াম পি জ্যাকিস বলেছেন, ‘শহরের সব জায়গায় ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীদের অবস্থা সঙ্কটজনক। আর কিছুদিনের মধ্যেই হাসপাতাল-নার্সিংহোমগুলিতে রোগী রাখার জায়গা পাওয়া যাবে না। চিকিৎসার জন্য থাকবেন না ডাক্তার-নার্সরা। কী ভয়ানক সময় আসতে চলেছে সেটা বুঝতে পারছে না সরকার।’♦
Share With:
Rate This Article