Our Concern
Ruposhi Bangla
Hindusthan Surkhiyan
Radio Bangla FM
Third Eye Production
Anuswar Publication
Ruposhi Bangla Entertainment Limited
Shah Foundation
Street Children Foundation
August 4, 2026
হেডলাইন
Homeআন্তর্জাতিকআমাদের ওই কর্দমাক্ত পানির প্রয়োজন নেই: রুহানি

আমাদের ওই কর্দমাক্ত পানির প্রয়োজন নেই: রুহানি

আমাদের ওই কর্দমাক্ত পানির প্রয়োজন নেই: রুহানি

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি যুক্তরাষ্ট্র করোনাভাইরাস মোকাবেলায় ইরানকে দেওয়া সহায়তার প্রস্তাবকে ‘ইতিহাসের অন্যতম সেরা মিথ্যা’ বলে আখ্যা দিয়েছেন।
 
তেহরানে মন্ত্রিসভার বৈঠকে সোমবার তিনি এ মন্তব্য করেন। 
 
যুক্তরাষ্ট্রের এই সহায়তার প্রস্তাবকে রুহানি কর্দমাক্ত পানির সঙ্গে তুলনা করেছেন।
 
তিনি বলেন, এমন সময় যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এই প্রস্তাব দেওয়া হয়েছে যখন মার্কিন নিষেধাজ্ঞার কারণে তেহরানের পক্ষে আন্তর্জাতিক বাজার থেকে ওষুধ ও চিকিৎসা সামগ্রী সংগ্রহ করা সম্ভব হচ্ছে না। ওয়াশিংটন ইরানবিরোধী অন্যায় ও অবৈধ নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে।
 
এ ব্যাপারে অন্য দেশের পক্ষে থেকে ওয়াশিংটনের আনুগত্য আমাদের দেশের জন্য বহু সমস্যা তৈরি করেছে।
 
২০১৮ সালে আমেরিকা ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে এবং ইউরোপীয় দেশগুলো আমেরিকার শাস্তির ভয়ে ওই নিষেধাজ্ঞা অক্ষরে অক্ষরে পালন করছে।
 
প্রেসিডেন্ট রুহানি বলেন, যুক্তরাষ্ট্র যদি ইরানের করোনাভাইরাস মোকাবেলার কাজে সত্যিই সাহায্য করতে চায় তবে তাকে সবার আগে নিষেধাজ্ঞা প্রত্যাহার করতে হবে। এরপর আমরা করোনাভাইরাস নিয়ে আলোচনায় বসতে পারি।
 
সম্প্রতি মার্কিন সরকার ইরানবিরোধী নিষেধাজ্ঞা প্রত্যাহারের আন্তর্জাতিক আহ্বান প্রত্যাখ্যান করেছে।
 
এর পরিবর্তে ওয়াশিংটন করোনাভাইরাস মোকাবিলায় সহযোগিতার প্রস্তাব দিয়েছে এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তেহরানকে ওয়াশিংটনের কাছে সাহায্য চাইতে হবে।
 
প্রেসিডেন্ট রুহানি বলেন, ট্রাম্প যে কাজটি করেছেন তা হলো, তিনি ইরানের জন্য কূপ থেকে পানি সংগ্রহের পথ বন্ধ করে দিয়েছেন এবং অন্য কেউ বিশুদ্ধ পানি নিয়ে এগিয়ে এলে তাকে তাড়িয়ে দিচ্ছেন।
 
এর পরিবর্তে তিনি নিজে এক গ্লাস কর্দমাক্ত পানি তেহরানের সামনে তুলে ধরে বলে বেড়াচ্ছে,: ‘আমি জানি তুমি তৃষ্ণার্ত।’
 
হাসান রুহানি বলেন, আমাদের ওই কর্দমাক্ত পানির প্রয়োজন নেই। আমরা বিশুদ্ধ পানি সংগ্রহ করতে সক্ষম।♦
 
ইরনা
Share With:
Rate This Article